শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকা ও ব্রঙ্কসে বিনামূল্যে খাদ্য বিতরণ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২

জ্যামাইকা ও ব্রঙ্কসে বিনামূল্যে খাদ্য বিতরণ

ব্রঙ্কসে খাবার বিতরণ

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আবারো বিনামূল্যে খাবার ও পিপিই বিতরণ করা হয়েছে। এছাড়াও কভিড টেষ্ট করা হয়েছে।

কমিউনিটি অ্যালায়েন্স গ্রুপ (ক্যাগ)-এর স্পন্সারে কমিউনিটি ইউনাইটেড ডেমোক্রেটিভ ক্লাব ও প্রিন্টিং হাউজ আইজে ক্রিয়েটিভ সলিউশন-এর যৌথ আয়োজনে গত ২৭ জানুয়ারী বৃহস্পতিবার অপরাহ্নে জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও পার্সন্স বুলেভার্ড এর কর্নারে আড়াই শতাধিক মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও পিপিই বিতরণ করা হয়। এই অয়োজনে সহযোগিতায় ছিলো জাপনিত সিং, ইউনাইটেড কমিউনিটি গ্রুপ, সাদাকাহ ফাউন্ডেশন এবং কমিউনিটি ইয়্যুথ এম্পাওয়ামেন্ট।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক জাপনিত সিং, মিজান চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ শহীদুল্লাহ, কামরুল ইসলাম সনি, আইজে ক্রিয়েটিভ সলিউশন প্রিন্টং-এর মুহাম্মদ রাকিবুল ইসলাম প্রমুখ। এছাড়াও আইজে ক্রিয়েটিভ সলিউশন প্রিন্টং-এর সালমা জাহান, জ্যাক ইউএসএ টেক এর আবু জে চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দেশী-বিদেশী সবাই মিলে ‘ইউনাইটেড কমিউনিটি’ গড়ে তোলে যেকোন আপদে-বিপদে দলমত-নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোর উপর গুরুত্বারোপ করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন।

ব্রঙ্কসের পিআইসিতে ১৫০০ লোকের খাদ্য সামগ্রী বিতরণ

এ যেন এক উৎসব মুখর পরিবেশ। শতশত মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ব্যাগ ভর্তি করে খাদ্যসামগ্রী নিচ্ছে। ধর্ম-বর্ণ ও জাতপাতের কোন ভেদাভেদ নেই। এভাবেই গত ৬ মাস ধরে ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টারের উদ্যোগে প্রতি শুক্রবার নিয়মিত ১৫০০ লোকের কাছে খাদ্য বিতরণ করা হচ্ছে । গত ২৮ জানুয়ারি শুক্রবার বাদ জুমা শুরু হয় খাদ্য বিতরণ। কথা হলো বাংলাদেশী মহিলা সাবিকুন্নাহারের সাথে। তিনি জানান গত ৬ মাস মাস ধরে তিনি প্রতি শুক্রবার এখান থেকে ফলমুল,শাকশব্জি সহ নানা রকমের খাদ্য সামগ্রী নিচ্ছেন। এখানে যা পাওয়া যায় তাহলে হলো আপেল. কমলা ক্যান্টালগ, আনারস সহ নানা রকমের ফলমুল।কা ছাডা.ও আছে শাকসব্জির মাধে ফুল কপি, বাঁধা কপি, ব্রকলি, আলু , টমেটো, শসা ইত্যাদি। তিনি জানান শুক্রবার এখান থেকে যা খাদ্য সামগ্রী সংগ্রহ করেন তা তাদের পরিবারের সারা সপ্তাহ চলে যায়।

কথা হলো কয়েকটি ব্লাক এবং হিসপানিক পরিবারের সাথে। তারা প্রতি শুক্রবার এখান থেকে নিয়মিত খাবার সংগ্রহ করেন । তারা বলেন,এই মসজিদের কর্মকর্তাদের প্রতি তারা বিশেষভাবেভাবে কৃতজ্ঞ। অন্য দেশী এবং অন্য ধর্মের সদস্য হওয়ার পরও তাদের এখান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে তাদের কোন সমস্যা হচ্ছে না।

তাদের অনেক আত্মীয়স্বজন এখান থেকে প্রতি শুক্রবার নিয়মিত এসে নানা রকম ফলমুল খাদ্যসামগ্রী সংগ্রহ করেন। এই মসজিদের নিয়মিত মুসুল্লি, বিশিস্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সালেহ উদ্দীন বলেন, এরা যা করছেন এক কথায়বলা যায় তা অনন্য। ধর্ম বর্ণের কোন ভেদাভেদ না করেই প্রতি সপ্তাহে সবার মাঝে গত কয়েক মাস ধরে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন যার কোন তুলনা নেই।আমাদের কমিউনিটির অন্যান্য মসজিদেও যদি এধরনের কার্যক্রম পরিচালনা করা হতো তাহলে সাধারণ মানুষ যেমন একদিকে উপকৃত হতো তেমনি অন্যান্য কমিউনিটির কাছেও আমাদের ভাবমূর্তি উজ্জল হতো।

কথা হয় মসজিদের সভাপতি রাশেদ আহমেদের সাথে।তিনি জানান গত ৬মাস ধরে তারা নিয়মিত এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।প্রতিসপ্তাহে ৩৫ থেকে ৪০ হাজার পাউন্ড খাবার প্রায় ১৫০০ লোকের কাছে পৌছে দিচ্ছেন নিয়মিত।শুধু বাংলাদেশী বা মুসলিম সম্প্রদায়ের লোকজন নয় এদের মাঝে রয়েছেন ৫০% নন মুসলিম সম্প্রদায়ের লোকজন।

তিনি আরো জানান, নিউইয়র্ক সিটির সহযোগিতায় মুসলিম উম্মাহর উদ্যোগে কুইন্স, ব্রর্ঙ্কস এবং ব্রুকলিনের ১৪ টি স্পটে এই ত্রান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে গত ৬ মাস ধরে। নিউনিয়র্ক সিটি মেয়র এবং ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট তাদের এই কার্যক্রমের কথা অবগত। তারা এই কার্যক্রম সরেজমিনে দেখার জন্য এখানে আসবেন বলেও জানা গেছে। রাশেদ আহমেদ বলেন, তারা সম্প্রতি আরো একটি নতুন কার্যক্রম হাতে নিয়েছেন। এতে ১০০ পরিবারের কাছে নিয়মিত শাকসব্জির সাথে চিকেন সরবরাহ করা হবে। নিউইয়র্ক (ইউএনএ)

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.