শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউ জার্সি স্কুলে মাস্ক পরিধান মার্চ থেকে প্রত্যাহার

নিউইয়র্কে মাস্ক ব্যবহারে কড়াকড়ি শিথিল

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২

নিউইয়র্কে মাস্ক ব্যবহারে কড়াকড়ি শিথিল

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে আসায় নিউইয়র্ক ও নিউ জার্সিসহ বেশ কিছু স্টেটে ইনডোর মাস্ক পরিধানের ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা স্কুলে মাস্ক পরিধান না করার ব্যাপারে একমত হয়েছে, তবে কখন মাস্ক ব্যবহার বন্ধ করা উচিত সে সম্পর্কে স্টেট প্রশাসনগুলোর সঙ্গে একমত হতে পারেননি। নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হকুল বলেছেন, কেউ মাস্ক না পরে ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তার পুরো ভ্যাকসিন ডোজ নেওয়ার প্রমাণ উপস্থাপন করার প্রয়োজনীয়তারও অবসান ঘটছে। অতএব, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা জনবহুল অন্যান্য স্থাপনায় গেলে এখন থেতে তাদের সারাক্ষণ মাস্ক পরিধান করে থাকার আবশ্যকতা থাকবে না। এ সিদ্ধান্তের ফলে মাস্ক ব্যবহার করা না করা সংক্রান্ত আইনি জটিলতারও অবসান ঘটবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে মাস্ক ব্যবহারের উপর কড়াকড়ির অবসান ঘটলেও প্রয়োজনে মাস্ক ব্যবহার নবায়নের আদেশ পুনরায় জারি করা হতে পারে, যা নির্ভর করবে পরিস্থিতির উপর।
ইতোমধ্যে বেশ কিছু ডেমোক্রেটিক স্টেটে স্কুলে ছাত্র-শিক্ষক ও কর্মচারিদের মাস্ক ব্যবহারকে ঐচ্ছিক ঘোষণা করা হয়েছে, যা ফেব্রয়ারি মাসের পরই কার্যকর হবে। যদিও স্টেট সরকারগুলো করোনা ভাইরাস সংক্রমণ হার হ্রাস পাওয়ার কথা বলছেন, কিন্তু গত মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪০,০০০ ছিল বলে নিউইয়র্ক টাইমসের ডাটাবেজে উল্লেখ করা হয়েছে। ডিসেম্বরের পর এটি সর্বনিম্ন আক্রান্ত সংখ্যা। এছাড়া গত ২০ জানুয়ারীর পর থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার হার লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। তবে ২৭ জানুয়ারীর পর করোনা ভাইরাস সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে দৈনিক গড় মৃত্যুহার ২,৬০০ এর কাছাকাছি রয়েছে।

ইউনিভার্সিটি অফ পিটসবুর্গ এর রেসপাইরেটরি ভাইরাস রিসার্চার সীমা লাকদাওয়ালা বলেন, আমরা সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চেষ্টা করছি। স্কুলগামী শিক্ষার্থীদের অনেকে ভ্যাকসিন নেয়নি। সেজন্য সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যা পরিত্যাগ করা উচিত নয়, আমাদের তা ব্যবহার করা উচিত। অধিকাংশ ভাইরাস বিশেষজ্ঞ একই ধরনের মত পোষণ করেছেন।

নিউ জার্সি স্কুলে মাস্ক পরিধান মার্চ থেকে প্রত্যাহার

স্কুলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্দেশে নিউ জার্সিতে ছাত্র-শিক্ষকদের মাস্ক পরিধান করার বাধ্যবাধকতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তা কার্যকর হবে। ন্যাশনাল গভর্নরস এসোসয়েশনের ভাইস চেয়ারম্যান ও নিউ জার্সির গভর্নর ফিলিপ ডি মারফি বলেছেন যে স্কুলের ছাত্রশিক্ষক ও কর্মচারিদের আর মাস্ক পরিধান করার প্রয়োজন নেই। করোনা ভাইরাসে সংক্রমনের বর্তমান পরিস্থিতিকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে মেনে নিয়ে জীবন পরিচালনা করতে হবে। তিনি গত সোমবার বলেন যে, এটি কোনো বিজয় নয়, বরং করোনা ভাইরাসের সমস্যার মধ্যে দায়িত্বশীলভাবে জীবন কাটানোর স্বীকৃতি। ২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়ে পড়ায় নিউইয়র্ক এবং নিউ জার্সি করোনা মহামারীতে আক্রান্ত হওয়ার কেন্দ্রে পরিণত হয়েছিল। পরবর্তীতে তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডায় ব্যাপক আকাড়ে ছড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রে গত দুই বছরে করোনায় আক্রান্ত হয়ে ৯ লাখের অধিক লোক মৃত্যুবরণ করেছে। নিউইয়র্ক ও নিউ জার্সি উভয় স্টেটে বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

ফিলিপ মারফির ঘোষণার পর কানেকটিকাট, ডেলাওয়ার ও অরিগনের গভর্নররাও একমসত ঘোষণা করেছেন। কানেকটিকাটের গভর্নর বলেছেন তার স্টেটে স্কুল ছাত্রশিক্ষক ও কর্মচারিতে মাস্ক ব্যবহার বন্ধ করার অনুমতি দেওয়া হবে, তবে তা ২৮ ফেব্রুয়ারির আগে নয়। ডেলাওয়ার ও অরিগনের স্কুলে তা করা হবে ৩১ মার্চের মধ্যে। উল্লেখ্য, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের হার একেবারে শূন্যের কোঠায় নেমে আসেনি। নিউ জার্সিতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ২,৬০০ লোক করোনায় মারা যাচ্ছে, যা ধনী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.