বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়েছেন এক বছরের কিছু বেশি সময় আগে। তবে এখনও ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ রেখেছেন বলে দাবি করা হয়েছে নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিকদের লেখা বইয়ে। এমন এক সময় এ তথ্য সামনে এসেছে যখন উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা তৈরি হয়েছে। খবর : রয়টার্সের
নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হাবেরম্যান ট্রাম্পকে নিয়ে একটি বই লিখেছেন। ‘দ্য কনফিডেন্স ম্যান’ নামের ওই বইয়ে কিমের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ম্যাগি হাবেরম্যান দাবি করেছেন, কিমের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি ট্রাম্প নিজেই তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন।
Posted ৬:১২ পূর্বাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh