নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির নিজস্ব অফিসে একুশের উপর আলোচনা ও অস্থায়ী শহীদ মিনারে পুস্প অর্পন ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সোসাইটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্তে সভাপতি আব্দুর রহিম হাওলাদার, পরিচালনা করেন যথাক্রমে সহ সাধারণ সম্পাদক ছৈয়দ এম কে জামান ও কোষাদক্ষ মোহাম্মদ আলী। কোরআন তেলওয়াত করেন মোহাম্মদ আলী, গীতা পাঁঠ করেন মনিকা রায় চৌধুরী। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের নতুন কনস্যাল জেনেরেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

বক্তব্য পর্বের শুরুতে আব্দুর রহিম হাওলাদার অন্স্ঠুানে অংশগ্রহন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং করোনার জন্য সম্মিলিতভাবে প্রতি বছরের মত অনুষ্ঠান আয়োজন করতে না পারায় প্রবাসের সকল সংগঠনের নিকট আমরা ক্ষমা প্রার্থনা করেন। প্রধান অতিথি মনিরুল ইসলাম বলেন কস্যুলেট অফিস সোসাইটির সাথে অথীতের মত সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাঁখবে। তিনি সকলকে কনস্যুলার সেবা গ্রহণের অনুরোধ জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযাদ্ধা ও সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য সোহরাব সরকার, প্রাক্তন সাধারন সম্পাদক ও ট্রাস্টি সদস্য একেএম ফজলে রাব্বী, মুক্তিযাদ্ধা ডাক্তার মাসুদুর হাসান, মুলধারার রাজনিতিবীদ মাফমেজবাও মাজেদা উদ্দিন, সোসাইটির প্রাক্তন সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, এডভোকেট মজিবুর রহমান, কাজী আসরাফ হোসেন নয়ন, মনিকা রায় চৌধুরী, আহসান হাবিব, সারোয়ার খান বাবু,নাজমুল আলম শ্যমল, আমিন মেহেদী বাবু, প্রমুখ।
প্রায়ত সভাপতি কামাল আহম্মদ, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের,আজাদ বাকিরসহ সোসাইটির যারা মৃত্যুবরণ করেছেন ও কোভিডে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া পরিচালনা করেন প্রাক্তন কমিশনার আবু নাছের।
এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রুহুল আমিন সরকার, কার্যকরী সদস্য আবুল কাশেম চৌধুরী. প্রাক্তন কর্মকতা রফিকুল ইসলাম ডালিম, কনসুলেট অফিসের আসিফ আহম্মেদ,সেলিম রেজা সহ আরও অনেকে। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে অস্থায়ী শহিদ মিনারে পুস্পাগ অর্পন করেন সোসাইটির কর্মকতাগন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুস্পাগ অর্পন করেন কনসাল জেনারেল এবং কনসুলেটের কর্মকতা গন। মনিকা রায় এর পরিচালনায় সংগিত পরিবেশন করেন একজন শশু শিল্পি, কনিকা দাস ও করিম হাওলাদার। আব্দুর রহিম হাওলাদার সমাপনি বক্তব্যে সহিদ ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের এবং প্রায়ত কামাল আহম্মেদ, আব্দুল খালেক খায়ের, আজাদ বাকির সহ কভিডে মৃত্যুবরণ কারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Posted ৬:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh