শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

৬০ শতাংশ নিউইয়র্কের স্কুলে মাস্ক ব্যবহারের পক্ষে

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২

৬০ শতাংশ নিউইয়র্কের স্কুলে মাস্ক ব্যবহারের পক্ষে

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক স্টেট কর্মকর্তারা যেখানে করোনা ভাইরাস মহামারীর কারণে আরোপিত কিছু কিছু বিধিনিষেধ প্রত্যাহার করার আদেশ দিতে শুরু করলেও নিউইয়র্কের অধিবাসীদের সকলে স্টেট সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছেন না। গত মঙ্গলবার নিউইয়র্ক স্টেটের ভোটারদের মধ্যে সিয়েনা কলেজ রিসার্চ ইন্সটিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে যে ৪৫ শতাংশ রেজিস্টার্ড ভোটার প্রকাশ্য স্থানে মাস্ক ব্যবহার অব্যাহত রাখা অথবা সম্পূর্ণ ভ্যাকসিন গ্রহণের প্রমাণ প্রদর্শনের প্রয়োজনের কথা বলেছেন। ৩১ শতাংশ মনে করেন মাস্ক পরার বাধ্যবাধকতা আরও আগে অবসান ঘটা উচিত ছিল, ২০ শতাংশ মনে করেন যথাসময়েই মাস্ক ব্যবহার বন্ধ করার আদেশ এসেছে।

এদিকে স্কুলে মাস্ক ব্যবহার বন্ধ করার ব্যাপারে স্টেট গভর্নর ক্যাথি হকুলের সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে ৫৮ শতাংশের অভিমত হলো, এ সিদ্ধান্ত গ্রহণের আগে অন্তত মার্চ মাসের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন ছিল, তখন করোনা ভাইরাস সম্পর্কিত কী ধরনের তথ্য-উপাত্ত পাওয়া যায় তার ওপর, কিন্তু ৩০ শতাংশ মনে করেন স্কুলে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা আরও আগে প্রত্যাহার করা প্রয়োজন ছিল।

উল্লেখ্য, ক্যাথি হকুল সম্প্রতি নিউইয়র্ক স্টেটে ইনডোর মাস্ক পলিসি প্রত্যাহার করার ঘোষণা দিতে ব্যবসা প্রতিষ্ঠানে আগতদের ভ্যাকসিনেশনের প্রমাণ চাওয়া বা মাস্কের প্রয়োজনীয়তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী নিউইয়র্কে করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের মধ্যে এসেছে, গত দুই সপ্তাহের ব্যবধানে ৫৭ শতাংশ কমেছে এবং ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে ৪৭ শতাংশ।

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.