শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটি ট্রাফিক পুলিশে আরও ৭৫ বাংলাদেশি

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

সিটি ট্রাফিক পুলিশে আরও ৭৫ বাংলাদেশি

নিউ ইয়র্ক সিটির ট্রাফিক পুলিশে যোগ দিয়েছেন আরও ৭৫ জন বাংলাদেশি। গত ৪ মার্চ পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়। এতে ১৩৮ জন নতুন এজেন্ট পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষ করে চাকুরীর দায়িত্ব গ্রহন করেন। ১৩৮ জন নতুন এজেন্ট পুলিশের মধ্যে ৭৫ জন বাংলাদেশি রয়েছেন।

আর একাডেমিতে প্রশিক্ষণকালে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হবার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম নুসরাত চৌধুরী। উক্ত ১৩৮ জন নিউ ইয়র্কের ৫টি বোরো বা পৌরসভার বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীফ অব দ্যা ডিপার্টমেন্ট রোডনী কে হ্যারিসন। এছাড়াও প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি অলুফেমী, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ট্রাফিক পুলিশের সিনিয়র এজেন্ট খান শওকত। তারা নবাগত এজেন্টদেরকে অভিনন্দন জানিয়েছেন। বাংলা প্রেস, নিউ ইয়র্ক

Posted ৭:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.