শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

করোনাভাইরাসে আক্রান্ত হিলারি ক্লিনটন

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৩ মার্চ ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হিলারি ক্লিনটন

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২২ মার্চ (মঙ্গলবার) তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারি জানিয়েছেন, তিনি ভালো আছেন। হিলারি ক্লিনটন আরও জানান, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনি কোয়ারেন্টাইনে আছেন। হিলারি বলেন, গুরুতর অসুস্থতার বিরুদ্ধে ভ্যাকসিন থেকে পাওয়া সুরক্ষার প্রতি আমি কৃতজ্ঞ।

তার আগে এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। যে কারণে ন্যাটো সম্মেলনে অংশ নিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সফরসঙ্গী থেকে তাকে বিরত থাকতে হয়। গত ১৩ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। ২০১৬ সালে ডেমোক্র্যাট থেকে মনোনয়ন নিয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন হিলারি ক্লিনটন। সে বার তাকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প।

Posted ৫:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৩ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.