শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন ৫ জুন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন ৫ জুন

আগামী ৫ জুন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম ঘোষিত তফসিল ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী সভাপতি পদে একজন, মনোনয়ন ফি ২৫০০ ডলার; সহসভাপতি (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে একজন করে) ৪ জন, ফি ১৭০০ ডলার; সাধারণ সম্পাদক একজন, ফি ২০০০ ডলার; সহ-সাধারণ সম্পাদক একজন, ফি ১৫০০ ডলার; কোষাধ্যক্ষ একজন, ফি ১২০০ ডলার; সাংগঠনিক সম্পাদক একজন, প্রচার ও দপ্তর সম্পাদক একজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক একজন, ক্রীড়া সম্পাদক একজন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একজন, সমাজকল্যাণ সম্পাদক একজন, মহিলাবিষয়ক সম্পাদিকা একজন, এসব পদের মনোনয়ন ফি ১২০০ ডলার করে; কার্যকরী সদস্য (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে একজন করে) মোট চারজন। এসব পদে মনোনয়ন ফি ১০০০ ডলার। আগ্রহী প্রার্থীদের অফেরতযোগ্য ফিসহ মনোনয়নপত্র কমিশনের কাছে জমা দিতে হবে।

মনোনয়নপত্রসহ নির্বাচনী বিধিমালা সংবলিত প্যাকেজ ১৫০ ডলার প্রদান করে কমিশনের কাছ থেকে প্রার্থীরা নিতে পারবেন ৩ এপ্রিল থেকে। বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া হবে গুলশান ট্যারেস থেকে। ৮ মের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম পূরণ করে নির্বাচন কমিশনের কাছে নির্ধারিত ফিসহ জমা দিতে পারবেন। মনোনয়নপত্র পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কমিশন মনোনয়নপত্র যাচাই করে গৃহীত প্রার্থীদের নাম ঘোষণা করবে। প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে ১১ মে সশরীরে উপস্থিত থেকে কমিশনের নির্ধারিত ফরম পূরণ করে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। স্থান, ঠিকানা ও সঠিক সময়ও পরে জানানো হবে বলে তফসিলে উল্লেখ করা হয়।

Posted ৮:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.