শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নাতনির বিয়ের আয়োজন হোয়াইট হাউসে করছেন বাইডেন

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২

নাতনির বিয়ের আয়োজন হোয়াইট হাউসে করছেন বাইডেন

ছবি : সংগৃহীত

আসছে শরতে হোয়াইট হাউসে বড় নাতনি নাওমি বাইডেনের বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। গত ৫ এপ্রিল নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নাওমি (২৮) তার দীর্ঘদিনের সঙ্গী পিটার নিলকে (২৪) বিয়ে করতে যাচ্ছেন আর সে উপলক্ষেই এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন বাইডেন দম্পতি। চার বছর আগে বন্ধুদের মাধ্যমে নিউইয়র্ক সিটিতে পরিচয় নাওমি ও নিলের। বর্তমানে ওয়াশিংটনে বসবাস করা এ জুটির বিয়ের আয়োজন এখনো প্রাথমিক পরিকল্পনার পর্যায়ে আছে।

কিন্তু বাইডেন দম্পতির ওই ঘোষণা এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো হোয়াইট হাউসে প্রেসিডেন্ট পরিবারের এক সদস্যের বিয়ের উৎসব আয়োজনের সুযোগ করে দিতে যাচ্ছে। স্থানীয় সময় ৫ এপ্রিল বিকালে নাওমি টুইটারে জানান, ‘আমি ও আমার হবু বর পিটার নিল আমাদের বিয়ের উৎসব হোয়াইট হাউসে উদযাপনে সুযোগ করে দেওয়ার জন্য আমার দাদা (জো বাইডেন) ও পপের (জিল) প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’ ১৯ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ও তার সাবেক স্ত্রী ক্যালিন বুলের মেয়ে নাওমি আইনজীবী হিসেবে কাজ করছেন। আর পিটার নিল ইউনিভার্সিটি অব পেনসিলভ্যানিয়ার আইনের ছাত্র। শেষবার মার্কিন প্রেসিডেন্টের এই বাসভবনে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ২০০৮ সালে। প্রেসিডেন্ট জর্জ বুশের মেয়ে জেনা বুশের বিয়ে হয়েছিল সেখানে। আর ১৯৭১ সালে প্রেসিডেন্ট নিক্সন মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন।

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.