নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
নিউইয়র্কের বাংলাদেশী মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটস্থ একটি রেষ্টুরেন্টে এই মাহফিলের অয়োজন করা হয়। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে আয়োজিত এই মাহফিলে বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক সহ কমিউনিটির কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এটর্নী মইন চৌধুরী অতিথিদের স্বাগত জানান। মাহফিলে পবিত্র রমজান ও যাকাতের উপর বিশেষ আলোচনা ও বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম মুফতি মওলানা ইসমাইল এবং এটর্নী মইন চৌধুরী নাতে রাসুল পরিবেশন করেন।

এই অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদক/পরিচালকদের মধ্যে সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান ও উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ, বর্নমালা.কম সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা)-এর নির্বাহী সম্পাদক লাবলু আনসার, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাবহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, সাপ্তাহিক রূপসী বাংলা সম্পাদক শাহ জে চৌধুরী, সাপ্তাহিক হককথা ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন-এর অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এটর্নী মঈন চৌধুরী তার ব্যক্তিগত উদ্যোগে নিউইয়র্কের বিভিন্ন মসজিদে এবং দেশেরও তার নিজ জেলা হবিগঞ্জের বিভিন্ন মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অনুষ্ঠানে তার পৃষ্ঠাপোকতা অব্যাহত রেখেছেন। নিউইয়র্ক (ইউএনএ)
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh