শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিপার মণিপুরি ক্লাসিক্যাল ডান্স

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

বিপার মণিপুরি ক্লাসিক্যাল ডান্স

বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মণিপুরি ক্লাসিক্যাল ডান্স। এ ছাড়া বিপার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘রাইজ ওমেন রাইজ’ অনুষ্ঠান। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত আটটায় জ্যামাইকার পারফর্মিং আর্টস সেন্টারে এই অনুষ্ঠান হয়। ১৮ সেপ্টেম্বর রোববার ‘ফোক ডান্স অব বাংলাদেশ’ শিরোনামের অনুষ্ঠানে অথেনটিক ও আরবান নাচের সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নাচের সাথে বিপার শিক্ষার্থী ও অতিথিদের ধাপে ধাপে পরিচয় করিয়ে দেন নৃত্যশিল্পী সুদেষ্ণা স্বয়ংপ্রভা। মূলত এটি একটি ডান্স ওয়ার্কশপ ছিল। জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং সেন্টারে ছুটির দিনে বিপার ক্লাস হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে অংশ নিয়ে ফোক নাচের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন।

বিপার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও নৃত্যশিল্পী এ্যানি ফেরদৌস বলেন, আমাদের প্রথম পর্বটি হয় মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের ওপর। এতে অংশ নেন সোহিনী রায়, জগন্নাথ লাইরাঞ্জাম, কৃষ্ণকলি দাস গুপ্তা ও সুদেষ্ণা স্বয়ংপ্রভা। এ ছাড়া বিশেষ পারফরম্যান্স ‘রাইজ উইমেন রাইজ’ বাংলাদেশের ৫ সদস্যের একটি দল দ্বারা সঞ্চালিত হয়। শাস্ত্রীয়, লোকজ ও সমসাময়িক ফর্মের ওপর ভিত্তি করে কবিতা ও নৃত্যের এই বিশেষ অনুষ্ঠানটি হয়। এটি প্রযোজনা করে যাত্রিক প্রোডাকশন। পরিচালক ও কোরিওগ্রাফার ছিলেন নায়লা আজাদ নূপুর। নৃত্য করেন সুদেষ্ণা স্বয়ংপ্রভা, মোহনা মোস্তফা মীম ও উম্মা হাবিবা। আবৃত্তি করেন নায়লা আজাদ নূপুর ও সাদাফ সাজ। রাইজ ওমেন রাইজ পর্বটিতে আমরা ব্র্যাকের গ্রুপটিকে সহায়তা করি।

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.