শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ সোসাইটি ওজোনপার্কে বিজয় দিবস উদযাপন করবে

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

বাংলাদেশ সোসাইটি ওজোনপার্কে বিজয় দিবস উদযাপন করবে

বাংলাদেশ সোসাইটির নতুন কার্যকরী কমিটির প্রথম সভা গত ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি-মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি- ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ- মোঃ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- ডাঃ শাহনাজ আলম লিপি, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক- ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য- ফারহানা চৌধুরী, মোঃ আখতার বাবুল, আবুল বাশার ভূঁইয়া, মোঃ সাদী মিন্টু, শাহ মিজানুর রহমান। নতুন কমিটির প্রথম এই কার্যকরী সভায় শুরুতেই দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রব মিয়া। তিনি বলেন শত বাধা বিপত্তি পেরিয়ে নানান সংকট মোকাবেলা করে আজকের এই কার্যকরী কমিটির সভায় আমরা সকলে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আর এই সুযোগটি সোসাইটির ভোটার প্রবাসী বাংলাদেশীরা আমাদের কেন দিয়েছেন তা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে। নিরঙ্কুশ এই বিজয়ে আমাদের সকলের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা অনেক অনেক গুন বেড়েছে তাও মনে রাখতে হবে। এ সময় তিনি উপস্থিত কার্যকরী কমিটির সকল কর্মকর্তাদের গঠনতন্ত্র অনুযায়ী নিজ নিজ দায়িত্ববোধের প্রতি যত্নশীল হওয়া এবং তা পালন করার জন্য অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যের পর একে একে কার্যকরী কমিটির সকল কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে একে অন্যের সাথে পরিচিত হন এবং সংক্ষিপ্তভাবে সংগঠন নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরেন। সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ওজোন পার্কের দেশী সিনিয়র সেন্টারে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ফারুক চৌধুরীকে আহবায়ক আবুল কালাম ভূঁইয়াকে সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক মাইনুল উদ্দিন মাহবুব, যুগ্ম সদস্য সচিব টিপু খান প্রধান সমন্বয়কারী আবুল বাশার ভূঁইয়া ও সমন্বয়কারী প্রদীপ ভট্টাচার্য এবং শাহ মিজান কে দিয়ে উদযাপন কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি বৃহৎ পরিসরে উদযাপনের লক্ষ্যে মহিউদ্দিন উদ্দিন দেওয়ান কে আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক ফারুক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব ফারহানা চৌধুরী, প্রধান সমন্বয়কারী মাইনুল উদ্দিন মাহবুব ও সমন্বয়কারী সাদী মিন্টু এবং আক্তার বাবুল।সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সিদ্দিকী কমিটির সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়ে বলেন যারা এখনো পর্যন্ত বাংলাদেশের সোসাইটির আজীবন সদস্য হননি তারা আগামী কার্যকরী মিটিং এর আগেই তা সম্পূর্ণ করবেন।

Posted ১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.