শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সভাপতি বাবুল সম্পাদক আমিনুল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সভাপতি বাবুল সম্পাদক আমিনুল

মোঃ আবুছাইন আখতার বাবুল ও মো. আমিনুল হক

গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকার ষ্টার কাবাব রেষ্টুরেন্টে প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসী নরসিংদীবাসী ও সোসাইটির নেতৃনন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৩০ অক্টোবর রোববার নরসিংদী জেলা সোসাইটির আলোচনা সভায় সংগঠনের কমিটির সমাপ্তি, ও ২০২৩-২৪ মেয়াদের নতুন কমিটির ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ, নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা। পরে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় । প্রধান নির্বাচন কমিশনার হলেন নূরুজ্জামান আলী, কমিশনার রবীন্দ্র চন্দ্র বর্মন ও কমিশনার সুলতান উদ্দিন আহমদ।

নির্বাচন কমিশনরা প্রতিশ্রুতি অনুযায়ী গত ২৪ নভেম্বর বৃহষ্পতিবার ষ্টার কাবাব রেষ্টুরেন্ট ও পার্টি হলে সাধারণ সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান হয়। নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেন । তারা সভাপতির নাম প্রস্তাব করতে আহবান করলে আমিনুল হক মোঃ আবুছাইন আখতার বাবুল এর নাম প্রস্তাব করেন ও কন্ঠভোটের তা গৃহীত হয় এবং নির্বাচন কমিশন মোঃ সুলতান উদ্দিন আখতার বাবুল কে ২০২৩-২৪ সালের কার্যকারী পরিষদের সভাপতি হিসাবে ঘোষণা করেন। সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করতে বলা হলে মোঃ আমিনুল হকের নাম প্রস্তাব করেন কাজী আমজাদ হোসেন এবং তাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনকে সার্বিক সহয়তা করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলামীন রাসেল।

উপস্থিত ছিলেন আহসান হাবীব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা ওসমান গনি, সৈয়দ রাব্বী, আহসান হাবীব, ব্রাক্ষণ বাড়ীয়া সোসাইটির সভাপতি মোঃ মজনু, বাগেরহাট সোসাইটির সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পরিচালক এবং প্রযোজক ওলিভ। আরও উপস্থিত ছিলেন আলতাব হোসেন, ডাঃ শেখ ইউছুফ, হুমায়ন কবির, তুহিন আজাদ রুজী মোঃ নূরুল ইলাম , মোঃ মজিদ ভূইয়া , কাজী আমজাদ হোসেন , জাহাঙ্গীর আলম , আঃ মালেক ভূইয়া ,শফিকুর রহমান , মুশঁফিকুজ্জামান ঝন্টু , রাশেদুর রহমান খান ,রাহুল বর্মন , সেলিম সরকার , সুদেব সরকার , রিপন সরকার ও আলী আসাদ প্রমুখ । দ্বিতীয় পরবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ।

Posted ১:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.