শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সভাপতি হাবিব সেক্রেটারি সিদ্দিক

ইয়েলো সোসাইটির নতুন কমিটি

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

ইয়েলো সোসাইটির নতুন কমিটি

বাংলাদেশী পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ইয়েলো সোসাইটির নির্বাচনে ‘হাবি-সিদ্দিক পরিষদ’ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। ভরাডুবি হয়েছে ‘জিয়া-তো পরিষদের’।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রেসিডেন্ট প্রার্থী শেখ ইলিয়াস হাবিব ও রফিকুল ইসলাম জিয়া সম্পর্কে আপন দুলাভাই ও শ্যালক। নির্বাচনে দুলাভাইয়ের কাছে শ্যালক ও তার প্যানেল পরাজিত হয়েছে। গত ৭ মার্চ মঙ্গলবার উডসাইডের গুলশান ট্যারেসে বেলা ১২টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং রাত আটটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত ২টার পর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত সদস্যদের সামনে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনা মোহাম্মদ আশরাফ হোসেন ও মোহাম্মদ খান বাশার উপস্থিত ছিলেন। ইয়েলো সোসাইটির নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী শেখ ইলিয়াস হাবি পেয়েছেন ১৫৭ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম জিয়া পেয়েছেন ১৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী সিদ্দিকুর রজমান পেয়েছেন ২০৪ ভোট এবং প্রতিদ্বন্দ্বী টি হোসেন পেয়েছেন ৮৪ ভোট। কার্যকরী পরিষদের ১৫টি পদে এবার নির্বাচন হয়েছে ১০টিতে।

বিজিত প্যানেল ৫টিতে কোনো প্রার্থী দিতে না পরায় হাবিব-সিদ্দিক পরিষদের ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন: জয়েন্ট প্রেজাররার Ñ হাবিবুর রহমান তুহিন, প্রচার সম্পাদক আমিনুর রহমান খোকন ও সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান। ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেনমোহাম্মদ মাসুদ চৌধুরী এবং তার প্রাপ্ত ভোট ১৮৫। তার প্রতিদ্বন্দ্বী আমিন মতিন পেয়েছেন ১০০ ভোট।

এছাড়া হাবিব-সিদ্দিক পরিষদের অন্য যারা নির্বাচিত হয়েছেন, তারা হচ্ছেন: জয়েন্ট সেক্রেটারি মাসুদ রানা, ট্রেজারার সাহেদুল হক। কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন: মোরশেদ খান শিবলি, আবাবুল চৌধুরী আবরার, সুদেব হালদার, সেলিম ভূঁইয়া ও নজরুল রব রানা।

Posted ১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.