শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যাকসন হাইটসে অ্যাটর্নি রুমার অফিস উদ্বোধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

জ্যাকসন হাইটসে অ্যাটর্নি রুমার অফিস উদ্বোধন

নিউইয়র্কে নতুন প্রজন্মের বাংলাদেশী আমেরিকান অ্যাটর্নি জান্নাতুল রুমা। তার স্বপ্ন ছিল নিজেকে আইনপেশায় নিয়োজিত করা। সফলতার সঙ্গে সেই স্বপ্নের বাস্তবায়নও করেছেন তিনি। হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি।

বাংলাদেশি কমিউনিটিতে সেবা প্রদানের লক্ষ্যে কুইন্সের জ্যাকসন হাইটসে চালু করেছেন অ্যাটর্নি অফিস। গত ১ এপ্রিল শনিবার, বিকালে জ্যাকসন হাইটসের ৩৭-১১, ৭৪ স্ট্রিটের দোতলায় ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন লাইসেন্সধারী জুরিস ডক্টর অ্যাটর্নি জান্নাতুল রুমা। এসময় তার স্বামী ও রিয়েল এস্টেট ব্যবসায়ী সমীরুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর প্রতিষ্ঠাতা জান্নাতুল রুমা বলেন, আমরা অভিবাসন এবং বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে আইনি সেবা প্রদান করে থাকি। একদল অভিজ্ঞ আইনজীবী আমাদের ক্লায়েন্টদের সেবা দিতে প্রস্তুত রয়েছে।যেখান থেকে ইমিগ্রেশন এবং বিভিন্ন দেওয়ানী মামলার বিষয়ে সহজেই সেবা গ্রহণ করা যাবে। তিনি আরো বলেন, আমরা মনে করি প্রত্যেক মানুষের সমস্যা আলাদা। তাই আমরা সকলের কথা মনযোগ দিয়ে শুনি এবং সমস্যা অনুযায়ী কাস্টমাইজড সেবা দিতে চেষ্টা করি। আর আমাদের অ্যাটর্নি এবং স্টাফরা সর্বোচ্চ সহযোগিতা দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জান্নাতুল রুমা শুধু নিউইয়র্কে নয়, আইন বিষয়ে পড়াশোনায় মেধাভিত্তিক ফলাফলে শীর্ষে থাকায় যুক্তরাষ্ট্রের যে কোনো আদালতে মামলা পরিচালনা করার সুযোগ পাচ্ছেন।

অ্যাটর্নি রুমা বলেন, আমি এই কমিউনিটির মেয়ে। আমি এখানে এসে অনেক কঠিন সংগ্রাম করে লেখাপড়া করেছি। এখানে কাজ করেছি। এখন আমার মনে হয়েছে আমাকে এখন কমিউনিটির জন্য কাজ করতে হবে। আমার কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটিকে আইনী পরামর্শসহ আইনী সহয়তা দেব। আমি বলবো যারা মনে করেন তাদের ইমিগ্রেশন, ফ্যামিলি সমস্যাসহ বিভিন্ন ধরনের সহায়তা সেবা প্রয়োজন, আমরা সেই সহায়তা দিতে প্রস্তুত।

জান্নাতুল রুমার প্রতিষ্ঠানটি সকল সিভিল ম্যাটারস, আশ্রয় এবং অপসারণ প্রক্রিয়া, অপসারণ বাতিলকরণ, স্থিতি এবং ব্যবসা অভিবাসন পরিবর্তন, পরিবার ভিত্তিক পিটিশন, গ্রিনকার্ড এবং নাগরিকত্ব, বিশেষ অভিবাসী জুভেনাইল পিটিশন, ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং, ভিএডব্লিউএ পিটিশন, আরএফই, এনওআইডি, বাড়ি মালিক ও ভাড়াটিয়া ইস্যু এবং রিয়েল এস্টেট ও পারিবারিক সমস্যা ইত্যাদি ক্ষেত্রে আইনি সহায়তা দিয়ে থাকে। ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জেডি ডিগ্রি অর্জনকারি রুমা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ ৩৬টি স্টেটেই পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। রুমা ছাড়া মাত্র নয়জন এ যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশি ও আমেরিকানদের মধ্য থেকে।

রুমা ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে (অ্যাডভোকেটশিপ) পাস করেন। তিনি চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। পড়াশোনা করেছেন সাকের মোহাম্মদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়, খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, চট্টগ্রামের এনায়েতবাজার মহিলা কলেজ ও প্রিমিয়ার ইউনিভার্সিটিতে। রুমা কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা আনোয়ারা বেগম ও মরহুম মনজুর আলম সওদাগরের ষষ্ঠ সন্তান। বর্তমানে তিনি আমেরিকার নাগরিক। কন্যা, স্বামী ও শাশুড়ির সঙ্গে নিউইয়র্কে থাকেন তিনি।

Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.