শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ট্যাক্স রিটার্নের শেষ দিন ১৮ এপ্রিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

ট্যাক্স রিটার্নের শেষ দিন ১৮ এপ্রিল

ট্যাক্স রিটার্নের শেষ দিন ১৮ এপ্রিল মঙ্গলবার । যারা এখনো ট্যাক্স রিটার্ন সম্পন্ন করেননি তাদের ঐদিনের মধ্যে ব্যক্তিগত বা বিজনেস ট্যাক্স ফাইল করতে হবে। যারা কোন কারণে এই সময়ের মধ্যে ট্যাক্স ফাইল করতে পারবেন না, আইএস তাদের পরামর্শ দিয়েছে তারা যেন এক্সটেনশন চেয়ে আবেদন করেন ১৮এপ্রিলের মধ্যে। এক্সটেনশন চাইলেও যদি তাদের কোনো ট্যাক্স দিতে হয় আইআরএসকে, তাদের সেই এস্টিমেটেড অর্থ এক্সটেনশনের সাথে পে করতে হবে।

উল্লেখ্য, আইআরএস সবার্ধিক ৬ মাসের জন্য এক্সটেনশন দেয়। ১৮ এপ্রিলের মধ্যে এক্সটেনশন চেয়ে আবেদন করলে ১৫ অক্টোবর পর্যন্ত তা মঞ্জুর করা হবে। কিন্তু ১৫ অক্টোবর রবিবার হওয়ায় তা ১৬ অক্টোবর পর্যন্ত হবে। যারা ই-ফাইলিং এর মাধ্যমে এক্সটেনশন চান, তারা ভিজিট করতে পারেন irs.gov ওয়েবসাইট। অথবা নিজস্ব আইআরএস অনুমোদিত ট্য্ক্সা প্রিপেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন।

তবে যারা রিফান্ড পেয়েছেন, কিংবা যেসব ট্যাক্স ফাইলার জানেন, তারা রিফান্ড বা ট্যাক্স ক্রেডিট থেকে বিপুল অর্থ পাবেন তারা বছরের শুরুতেই ট্যাক্স রিটার্ন সম্পন্ন করেছেন। তাদের অধিকাংশই রিফান্ড ও ট্যাক্স ক্রেডিটের অর্থ পেয়ে গেছেন ইতোমধ্যেই। অনেকে খরচও করে ফেলেছেন। সাধারণত ট্যাক্স রিফান্ডের অর্থ খরচ করা হয় নতুন ফার্নিচার বা ইউজ্্ড গাড়ি কিনতে, বাংলাদেশে বেড়াতে য়াওয়ার বিমান টিকিট কিনতে, বাড়ির মর্টগেজ দিতে, ধার শোধ করতে, বাড়ি মেরামত করতে। ফলে এই বছরের সময়টা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অনেক অল্প আয়ের পরিবারে এক ধরণের আনন্দধারা বইতে থাকে। তবে যাদের আয় বেশি তাদের ট্যাক্স দিতে হয় সরকারকে। যত বেশি ইনকাম তত বেশি ট্যাক্স।

Posted ৩:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.