নিউইয়র্ক | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
সিটির ব্রুকলীন এলাকার বিভিন্ন কমিউনিটির লোকজন শান্তি ও নিরাপত্তার সাথে দীর্ঘদিন থেকে বসবাস করে আসলেও সম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ব্রুকলিনের ইস্ট নিউইয়র্ক এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, চুরি ও পিস্তল দেখিয়ে ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত ১ ফেব্রুয়ারি ২ জন অস্ত্রধারী ইউক্লিড সাবওয়ের নিকটবর্তী পাইন স্ট্রিটের স্কাই ওয়ারলেস বিডিতে ডাকাতি করে। এ সময় অস্ত্রধারীরা অস্ত্র তাক করে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে অনেকগুলো নতুন আইফোন ১৫ প্রো-ম্যাক্সসহ আনুমানিক ২২ থেকে ২৫ হাজার ডলার লুট করে নিয়ে যায়। একই এলাকার এফএম ওয়ারলেস, রেডস্টোন ফার্মেসি, সাবওয়ে সেন্ডউইচ, এশিয়ার গ্রোসারি, লির্বাটি সুপার মাকের্ট, বিপি গ্যাস স্টেশন, মহসীন ডিজিটালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ রিপোর্ট করা হলেও আসামীদের ধরা হচ্ছে না। আসামীদের না ধরার কারণে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা এ ব্যাপারে নিউইয়র্ক সিটি মেয়র, সিটি কাউন্সিলর, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অতিরিক্ত পুলিশ নিয়োগের দাবি জানিয়েছেন।
Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)