শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি দম্পতি নিহত

বাংলাদেশ অনলাইন   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি দম্পতি নিহত

ছবি-সংগৃহীত

ব্যক্তিগত গাড়িতে করে নতুন কেনা বাড়ি দেখতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র-প্রবাসী পরিবারটি; মধ্যপথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মায়ের, আহত হয়েছে তাদের এক শিশুসন্তান।

নিহতরা হলেন হাফিজ আহমেদ অ্যাঞ্জেল (৫২) ও সাথী আহমেদ (৪১)। হাফিজ কুমিল্লার এবং সাথী বরিশালের সন্তান। গাড়িতে থাকা তাদের মেয়ে রায়দা আহমেদ(১০) আহত হলেও অপর সন্তান ইশাম আহমেদ (১৮) অক্ষত রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্কের কাছে অরেঞ্জ কাউন্টির উডবারির লং মাউন্টেন পার্কওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে নিউ ইয়র্ক পুলিশ জানায়।

তদন্ত কর্মকর্তারা জানান, হাইওয়েতে শতাধিক মাইল বেগে চালানো নিজের গাড়ির গতি কমাতে চেষ্টা করছিলেন বাংলাদেশি হাফিজ আহমেদ। সে সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। তাতে বাংলাদেশি পরিবারের গাড়িটি দুমড়ে যায়, টহল পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

আহত অবস্থায় তাদের ভ্যালহেল্লালের ওয়েস্টচেস্টার হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাফিজ ও সাথীকে মৃত ঘোষণা করেন।

নিউ ইয়র্কে বসবাসরত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস জানান, নিহত পরিবারটি ব্রুকলিনের ফাররকোওয়ে বিচ এলাকার বাসিন্দা ছিলেন। তারা বিংহামটনে কেনা বাড়ি দেখতে যাচ্ছিলেন।

হাফিজ আহমেদ স্থানীয় বাংলাদেশি ইয়েলো সোসাইটির প্রচার সম্পাদক ছিলেন, কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনেও তার পরিচিতি রয়েছে। তার স্ত্রী সাথী আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী উদ্যোক্তাদের ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়েছেন। তাকে ধরতে জনসাধারণের সহযোগিতা চেয়ে পুলিশের পক্ষ থেকে একটি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে, মিডল টাউন পুলিশ স্টেশন-৮৪৫-৩৪৪-৫৩০০।

Posted ১২:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.