শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকা থিয়েটারের পুরস্কার বিতরণী ও ডিনার

বাংলাদেশ অনলাইন   |   শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

জ্যামাইকা থিয়েটারের পুরস্কার বিতরণী ও ডিনার

ছবি-সংগৃহীত

গত ৩ মার্চ রোববার সন্ধ্যায় জ্যামাইকা হিলসাইড এভিনিউয়ে এক রেস্টুরেন্টে জ্যামাইকা থিয়েটারের উদ্যোগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। গত ২৮ জানুয়ারি জ্যামাইকার সেন্ট লুইস মিলনায়তনে মঞ্চস্থ জনপ্রিয় নাটক “ময়নার চর” এ অংশগ্রহণকারী অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলী ও অন্যান্যকে পুরস্কৃত করা এবং নৈশভোজে আপ্যায়ন করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংগঠনের সভাপতি শেখ হায়দার আলী ও আহবায়ক কমিটির আহবায়ক আখতার বাবুল। নাটকে অভিনয়কারী শিল্পীদের দক্ষতার ওপর মূল্যায়নের ভিত্তিতে একটি মূল্যায়ন তালিকা প্রস্তু করা হয় এবং সেটির আলোকে পুরস্কার বিতরণ করা হয়। মূল্যায় করেন চার সদস্যের একটি কমিটি। তারা ছিলেন: সংগঠনের সিনিয়র উপদেষ্টা, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সিনিয়র উপদেষ্টা সায়েদুল হক, প্রধান পৃষ্ঠপোষক ইকবাল হোসেইন ও শাহাদত হোসেন। পুরস্কার বিতরণের আগে জ্যামাইকা থিয়েটারের নিজস্ব শিল্পীরা গান পরিবেশন, কবিতা আবৃত্তি, খণ্ড অভিনয় করে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যামাইকা থিয়েটারের সভাপতি শেখ হায়দার আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারহানা আমান নুপূর। পুরস্কৃত শিল্পীরা হচ্ছেন: প্রথম-নাজিয়া জাহান (ময়নার মা চরিত্রে), দ্বিতীয়-কামরুল ইসলাম জয় (সাধু চরিত্রে) নাট্য পরিচালক, তৃতীয়Ñমো: আখতার বাবুল (চান্দু ঘটক), চতুর্থÑ গোবিন্দ দাস (মন্ডল), পঞ্চমÑতাসকিনুল হক (মোল্লা চরিত্র), ষষ্ঠÑমো: ইলিয়াম সোহেল চরিত্র), সপ্তমÑপ্রদীপ ভট্টাচার্য (অন্ধ নৈমুদ্দিন চরিত্র), অষ্টমÑমো: মোহর (হাবু পাগলা), নবমÑমো: নূর হোসেন (ফকিরা), দশমÑমো: আনোয়ার (সাজু মোল্লা), একাদশÑমো: ফারুক (আকবর লাঠিয়াল), দ্বাদশÑশেখ হায়দার আলী (আইজুদ্দীন) ও ত্রয়োদশÑবাবু সহদেব (কুলি চরিত্র)। পুরস্কার বিতরণ করেন শেখ হায়দার আলী, ফখরুল আলম, সায়েদুল হক, মুক্তিযোদ্ধা আজহারুল কক মিলন, ইকবাল হোসেন, আখতার বাবুল ও ফারহানা আমান নুপূর। এসময় বক্তব্য রাখেন নাট্য পরিচালক কামরুল ইসলাম জয় এবং উপরোক্ত ব্যক্তিগণ। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং জ্যামাইকা থিয়েটারের উদ্যোগে সহযোগিতা দানের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Posted ১২:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.