বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কুইন্সে পুলিশ অফিসারকে গুলি করে হত্যা

বাংলাদেশ রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কুইন্সে পুলিশ অফিসারকে গুলি করে হত্যা

ছবি-নিউ ইয়র্ক পোস্ট

গত ২৫ মার্চ সোমবার নিউইয়র্ক সিটির কুইন্সে অবৈধভাবে বাস লাইনে পার্ক করা একটি গাড়িতে থাকা বন্দুকধারীর গুলিতে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক পুলিশ অফিসার নিহত হয়েছেন। এক ট্রাফিক সিগন্যালের কাছে স্টপ সাইন চলাকালে এ ঘটনা ঘটে। এনওয়াইপিডি এবং সিটি প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে, সন্দেহভাজন বন্দুকধারীও পাল্টা গুলিতে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সন্ধ্যায় কুইন্সের ফার রকওয়েতে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রধারী প্রথমে কর্তব্যরত পুলিশ অফিসার জোনাথন ডিলেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গুলি বিদ্ধ হয় অফিসারের প্রতিরক্ষামূলক ভেস্টের নীচে। তাকে জ্যামাইকা হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এনওয়াইপিডি’র পুলিশ কমিশনার এডওয়ার্ড এ. ক্যাবান জ্যামাইকা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বলেছেন বলেন, নিহত অফিসার জোনাথন ডিলেরের সঙ্গী অফিসার সন্দেহভাজন গুলিবর্ষণকারীর ব্যক্তির ওপর পাল্টা গুলি চালালে লোকটি আহত হয়। তাকে জ্যামাইকা হাসপাতালেও ভর্তি করা হয়েছে। কাবান বলেছেন, এটি ভয়াবহ এক ধ্বংসাত্মক মুহূর্ত ছিল। সিটি মেয়র এরিক অ্যাডামসও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, যিনি আবেগাপ্øতু কণ্ঠে বলেন, আমাদের আরও একজন পুলিশকে কবর দিতে হবে।
উল্লেখ্য, অফিসার জোনাথন ডিলের ২০২১ সালের ফেব্রুয়ারিতে পুলিশ বিভাগে যোগ দেন। স্বল্প সময়ের চাকুরিকালে তিনি তার কর্তব্যনিষ্ঠা ও চমৎকার পুলিশী দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তিনবার পুরস্কৃত হয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, কমিশনার কাবান বলেছেন অফিসার ডিলের এবং তার স্ত্রীর একটি ছোট সন্তান রয়েছে। তিনি আরও লিখেছেন, আমরা আমাদের নিজেদের একজনকে হারানোর দু:খ প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। পুলিশ অফিসাররা সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে থাকা দ্বিতীয় ব্যক্তিকে এখনও শনাক্ত করতে পারেনি। তবে গাড়ি থেকে চালক বা তার সঙ্গী পুলিশ অফিসার ডিলেরকে লক্ষ্য করে গুলি করেছিল কিনা, তা সোমবার স্পষ্ট হয়নি। পুলিশ রেকর্ডে দেখা গেছে যে গাড়ির ড্রাইভার গতবছর অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল সন্ধ্যা ৬টার একটু আগে। পুলিশ বিভাগের কমিউনিটি রেসপন্স টিমের অফিসার ডিলের ও তার সঙ্গী সিগন্যালে গাড়ির কাছে যান, কারণ এটি মট অ্যাভিনিউয়ে বাস স্টপে অবৈধভাবে পার্ক করা ছিল।
পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা প্রধান জোসেফ কেনি বলেন, অফিসার ডিলের সন্দেহভাজন ব্যক্তিকে বেশ কয়েকবার গাড়ি থেকে নামতে বলেছিলেন। কিন্তু সন্দেহভাজন গাড়ি থেকে নামতে অস্বীকার করে এবং আগ্নেয়াস্ত্র বের করে অফিসার ডিলেরকে লক্ষ্য করে গুলি চালায়। প্রায় দুই ব্লক দূরে মট অ্যাভিনিউ এর ডেলি স্টোরের সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী সেই এলাকায় কর্তব্যরত পুলিশ অফিসার ঘটনাস্থলের দিকে ছুটে যান। জুম্মাই এজেদেবেগো (৫৭) নামে এক ব্যক্তি, যিনি ফার রকওয়ে-মট অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনের কাছে ছিলেন, তিনিও গুলির শব্দ শুনেছিলেন এবং অন্যান্য যাত্রীদের ছড়িয়ে ছিটিয়ে দেখেছিলেন। মাথার ওপর হেলিকপ্টার চক্কর কাটছিল। তিনি বলেন, সবাই দৌড় দৌড়াদৌড়ি করছিল এবং বিভিন্ন দিক থেকে পুলিশ ছুটে আসতে শুরু করেছিল। যে গাড়ি থেকে গুলি ছোঁড়া হয়েছিল অফিসাররা সেই ধূসর রঙের এসইউভি ঘিরে হলুদ টেপ লাগায়। গাড়ির সামনের প্যাসেঞ্জার ডোরের জানালা একটি বুলেট বিদ্ধ অবস্থায় দেখা যায়। গত সোমবারের আগে নিউইয়র্ক পুলিশের দুজন অফিসার কর্তব্য পালনকালে নিহত হন। তারা উইলবার্ট মোরা এবং তার সঙ্গী অফিসার জেসন রিভেরা। ২০২২ সালের জানুয়ারীে মাসে অফিসারদের গুলি করে হত্যা করা হয়েছিল যখন তারা হারলেমে ডমেস্টিক ভায়োলেন্সের একটি ঘটনায় সাড়া দিতে গিয়ে নিহত হন।
সন্দেহভাজন গুলি নিক্ষেপকারীর নাম গাই রিভেরা (৩৪) বলে পুলিশ জানতে পেরেছে, যিনি প্যাসেঞ্জার সিটে বসা ছিলেন। নিহত অফিসার ডিলের এর সঙ্গী অফিসারের গুলিতে রিভেরা আহত হয়েছেন। গাড়ির চালকের আসনে বসা লোকটির নাম লিন্ডসে জোনস (৪১)। তাকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত পুলিশ অফিসার জোনাথন ডিলের ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেন। এরই মধ্যে তিনি তার কর্তব্যনিষ্ঠার কারণে তিনবার “এক্সিলেন্ট পুলিশ ডিউটি’র জন্য স্বীকৃতি লাভ করেছেন। তিনি স্ত্রী ও একটি ছোট সন্তান রেখে গেছেন।

 

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.