শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শোটাইম মিউজিকের বৈশাখী উৎসব

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শোটাইম মিউজিকের বৈশাখী উৎসব

জ্যামাইকায় দ্যা ম্যারি লুইস একাডেমিতে শোটাইম মিউজিক’র আয়োজনে হয়ে গেল জমজমাট বৈশাখী উৎসব ও বাংলা বর্ষবরণ ১৪৩১। গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস এই অনুষ্ঠান গত ১৪ এপ্রিল রোববার দুপুরে ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও দোহার উপজেলা সমিতির সভাপতি দুলাল বেহেদু এবং আপনার বাজার’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আছিয়া আক্তার। এরপর প্রায় ১ হাজার আগত অতিথিকে পান্তা, ইলিশ, ভর্তা, দিয়ে আপ্যায়ণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর নুরুল আজিম, অ্যাটর্নি মঈন চৌধুরী, মিনা ফুডস্’র প্রেসিডেন্ট কোয়েল, আকবর হায়দার কিরণ, আবদুর রশিদ বাবু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব, গোলাম হায়দার মুকুট প্রমুখ।

এরপর শুরু হয় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্যায়ে সংগীত পরিবেশন করেন আরটিভির তরুণ তারকা সাগনিক, রাফসান, লিয়ানা। এরপরে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য দেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক আশিক রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম, উত্তর আমেরিকার জনপ্রিয় খলিল বিরিয়ানি হাউজের প্রেসিডেন্ট মোহাম্মদ খলিলুর রহমান, এঙ্কর ট্রাভেলর্স’র প্রেসিডেন্ট এ.এস.এম পিন্টু, মেয়র এরিক অ্যাডামসের দক্ষিণ এশিয়া বিয়ষক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, ঢাকা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী মহসিন নিরু, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আবুল আলিম প্রমুখ।

অনুষ্ঠানে ছিল পান্তা ইলিশ, রকমারি শাড়ি কাপড়ের স্টল, রকমারি পিঠা স্টল, জুয়েলারি স্টল ও মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর দুইটা টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলে এই উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং প্রবাসের কণ্ঠশিল্পীদের পরিবেশনা। আরো ছিল মন মাতানো ফ্যাশন শো ও আকর্ষণীয় রাফেল ড্র। এরপর সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রেমা রহমান, নিপা জামান, কামরুল ইসলাম, শামীম সিদ্দিকী, মিতু মাহামুদ, তৃণীয়া হাসান।

অনুষ্ঠানের একপর্যায়ে উত্তর আমেরিকার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠনের ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন। এরপর মঞ্চ কাঁপাতে আসেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী বন্যা তালুকদার এবং ফিডব্যাকখ্যাত জনপ্রিয় শিল্পী লুমিন। তারা দু’জনেই বৈশাখী উৎসব মাতিয়ে রাখেন। এ সময় হল ভর্তি দর্শক আনন্দ উল্লাসে মেতে উঠেন। এ সময় ম্যারি লুইস অ্যাকাডেমি হল পরিণত হয় ঢাকা রমনা’র বটমূল। বর্ণিল এই উৎসবে যারা সহযোগিতা করেছেন গ্র্যান্ড স্পন্সর নূরুল আজিম, পাওয়ার্ড বাই রিভারটেল, বিলাল চৌধুরী, এস. এস ব্রোকারেজ, কর্ণফুলী ট্যাক্স, বেঙ্গল হোম কেয়ার, বিশিষ্ট ব্যবসায়ী এবং দোহার উপজেলা সমিতির প্রেসিডেন্ট দুলাল বেহেদু।

বিশেষ সহযোগিতায় ছিলেন গিয়াস আহম্মেদ, মিল্টন ভূঁইয়া, জাকির চৌধুরী, তারেক হাসান খান, অ্যাটর্নি মঈন চৌধুরী, মোহাম্মদ জামিল, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, রহমান মালিক, বারী হোম কেয়ার, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, লিটু চৌধুরী, ডিউক খান, আশা হোম কেয়ার, জয় ফ্লাওয়ারস, মাছওয়ালা ডিস্ট্রিবিউটর, মিনা ফুডস্, ব্লু গ্রীণ ইন্স্যুরেন্স, মোহাম্মদ খালেক, ল’ অফিস অব রুমা জান্নাতুল, মানহা’স ক্লোজেট, সেলিম বিরিয়ানি হাউজ, জয় ফাওয়ার’স।

অনুষ্ঠানের সমাপ্তিতে আয়োজক শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আলমগীর খান আলম আগত দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.