বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
ওয়াশিংটনের জর্জ শহরে মিউজিক ফেস্টিভাবালে বন্দুক হামলার ঘটনাস্থলে পুলিশ। ফাইল ছবি
নিউইয়র্ক সিটিতে হত্যাকাণ্ড ও গুলিবর্ষণের ঘটনা হ্রাস পেলেও ভয়ঙ্করমূলক অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পেয়েছে। অতি সম্প্রতি সাবওয়ের ‘এফ’ ট্রেনে আগুন দিয়ে এক মহিলাকে পুড়িয়ে মারার ঘটনা সাবওয়ে ব্যবহারকারীদের মধ্যে আতংকের সৃষ্টি করেছে। নিউইয়ক সিটি মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টিশ সিটির অপরাধ চিত্রের ওপর আলোকপাত করতে গিয়ে পুলিশের পরিসংখ্যান উল্লেখ করে বলেছেন যে, ২০২৪ সালে সিটিতে ৩৭৭টি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে।
যদিও তারা দাবী করেছেন যে, এই সংখ্যা ২০২০ সালের পর নিউইয়র্ক সিটিতে সর্বনিম্ন হত্যাকাণ্ড। তারা আরো বলেন, চুরি, ছিনতাই এবং ছিনতাইয়ের সংখ্যাও কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে অপরাধমূলক হামলা এবং ধর্ষণের সংখ্যা গতবছর যদিও বেড়েছে, কিন্তু সামগ্রিক অপরাধের হার কমেছে বলে পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন।
পুলিশের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের তুলনায় গতবছর গুলিবর্ষণ কমেছে ৭ শতাংশ। ২০২৪ সালে চুরি, ছিনতাই, গাড়ি চুরি এবং ছিনতাইয়ের সংখ্যাও কমেছে। দুটি অপরাধ – যৌন নিপীড়ন এবং অপরাধমূলক হামলা বেড়েছে। বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে করে গুরুতর আঘাতের প্রবণতা অব্যাহত ছিল গতবছর। গতবছর ছোটবড় অপরাধমূলক হামলার ঘটনা ঘটেছে ২৯,৪১৭টি, গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।
মেয়র অ্যাডামস বড় ধরনের অপরাধ হ্রাসের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এবং নিয়মিত পরিসংখ্যান দিয়ে তিনি দেখিয়েছেন যে কীভাবে আগের তুলনায় সিটিতে অপরাধ কমছে, সিটি পরিচ্ছন্ন রাখা হচ্ছে, কর্মসংস্থাানের সুযোগ সৃষ্টি করা হয়েছে, অ্যাফোর্ডেবল হাউজিং বাড়ানো হয়েছে এবং সর্বোপরি স্বল্প আয়ের লোকদের ট্যাক্স ক্রেডিট দেওয়া হয়েছে। তিনি চান যে নিউইয়র্কবাসী তাকে পুনরায় সিটির মেয়র হিসেবে নির্বাচিত করুক।
তিনি ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন এবং সাধারণভাবে একটি ধারণা সৃষ্টি হয়েছে যে পুলিশ নজরদারির কাজে অকার্যকর হয়ে পড়েছে। মেয়র অ্যাডামস বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে আমি প্রচারণার পথ নেইনি।
আমি মেয়র হয়ে জননিরাপত্তাকে প্রাধান্য দিয়েছি, আমি অপরাধ দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, যা আমরা নিশ্চিত করেছি। তিনি বলেন, আমাদের সিটি আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর। পুলিশ জানিয়েছে যে এটি পুলিশ সিটিতে যৌন নিপীড়নের ১,৭৪৮টি অভিযোগ পেয়েছে, যার প্রায় অর্ধেক ডমেস্টিক ভায়োলেন্সের সঙ্গে জড়িত।
Posted ১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh