শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকায় তিন সংগঠনের মিট অ্যান্ড গ্রিট

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

জ্যামাইকায় তিন সংগঠনের মিট অ্যান্ড গ্রিট

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের সংগঠন নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম, নিউ আমেরিকান ওমেনস ফোরাম এবং নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের বার্ষিক ডিনার এবং মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস। তিনি বলেন, নিউইয়র্ক সিটির উন্নয়নে বাংলাদেশি কমিউনিটির অবদান রয়েছে।

মূলধারার রাজনীতিতে তারা এগিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশি কমিউনিটির অগ্রগতির ধারা অব্যাহত রাখতে মুলধারায় আরো বেশী সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। গত ১২ জানুয়ারি রোববার কুইন্সের জ্যামাইকার সাটফিনে হিলসাইড অ্যাভিনিউ সংলগ্ন একটি পার্টি হলে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমান। নিউ আমেরিকান ওমেন্স ফোরামের নতুন অ্যাডভাইজরি কমিটিকে পরিচয় করিয়ে দেন সাবিনা হাই উর্বি। এই সংগঠনের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সালমা ফেরদৌস। এরপর অনুষ্ঠানে নিউ আমেরিকান ইয়ুথ ফোরানের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি আহনাফ আলম, নুসরাত আলম ও মুশরাত শাহীন অনুভা।

অনুষ্ঠানে বক্তব্য দেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ আলম, নিউ আমেরিকান ওমেন্স ফোরামের এক্সিকিউটিভ অ্যাডভাইজার অধ্যাপিকা হুসনে আরা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, রাব্বি সৈয়দ, আনজাম সিদ্দিকী প্রমুখ।

আরো শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, আসেম্বলি মেম্বার জোহরান মামদানি, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান, নানতাশা উইলিয়ামস, লিন্ডা লি, ডিস্ট্রিক্ট লিডার মার্থা টেইলর, ফ্র্যাঙ্কলিন টাউনশিপ ডেপুটি মেয়র শিপা উদ্দিন ডেমাক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। অনুষ্ঠানে সিনেট ও কংগ্রেস মেম্বাররা ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। তাদের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মূলধারার জনপ্রতিনিধিরা বাংলাদেশী আমেরিকানদের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি তুলে ধরেন। তারা বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে বেশকয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে রয়েছেন- ইয়ুথ ইনোভেশন অব দ্য ইয়ার ঠিকানার ভাইস চেয়ারম্যান, মুশরাত শাহীন অনুভা, ইয়ুথ এন্টারপ্রেনার অব দ্য ইয়ার রিভারটেলের ফাউন্ডার ও সিইও রুহিন হোসেন, এডুকেটর অব দ্য ইয়ার ড. কিম হিল এবং কমিউনিটি লিডার অব দ্য ইয়ার প্রেস্টন বাকের। আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা।

ইয়ুথ এন্টারপ্রেনার অ্যান্ড ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তাজিন খান এবং আউটস্ট্যান্ডিং ফিজিশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন ডা. ইলোরা রফিক। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ছিল বেশ উপভোগ্য। গ্রুপ পারফরমেন্সে ছিল স্বরলিপি। অনুষ্ঠানের বিশেষ সহযোগিতায় ছিল প্রবাসের সর্বাধিক জনপ্রিয় ও প্রাচীন সংবাদপত্র ঠিকানা। ঠিকানার পক্ষে প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সফল হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ আলম।

Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.