শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এনওয়াইপিডি’র দাবি

ত্রিশ বছরের মধ্যে টানা ৫ দিন নিউইয়র্কে গুলির ঘটনা ঘটেনি

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

ত্রিশ বছরের মধ্যে টানা ৫ দিন নিউইয়র্কে গুলির ঘটনা ঘটেনি

ব্রুকলিনের সাবওয়েতে অন্যান্য অফিসারদের সাথে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। ছবি : নিউইয়র্ক পোস্ট

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে আনডকুমেন্টেড বা কাগজপত্রবিহীন অপরাধীদের ব্যাপকহারে গ্রেপ্তার করা হচ্ছে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এর ফলে অপরাধপ্রবণতা হ্রাস পাচ্ছে বলে দাবি করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। তাদের দাবি অনুসারে নিউইয়র্ক সিটিতে বিগত ৩০ বছরের মধ্যে এই প্রথম টানা পাঁচ কোনো গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি।

১৯ জানুয়ারি সন্ধ্যা থেকে ২৩ জানুয়ারির সন্ধ্যা পর্যন্ত এই পাঁচ দিনে কেউ গোলাগুলিতে হতাহত হননি। সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ২০ হাজার অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে এনওয়াইপিডি। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ সাংবাদিকদের বলেন, ৯০-এর দশকে কম্পস্ট্যাট যুগ শুরুর পর থেকে এটিই সবচেয়ে দীর্ঘ সময়, নিউইয়র্কে কোনো মানুষ গুলির শিকার হয়নি। এ কৃতিত্ব এনওয়াইপিডির প্রত্যেক সদস্যের। তাঁরা প্রতিদিন সাহসী ভূমিকা রেখে মানুষকে নিরাপদ রাখছেন।

কম্পস্ট্যাট যুগ বলতে বোঝানো হয়, ১৯৯০-এর দশকে এনওয়াইপিডির চালু করা একটি আধুনিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যবেক্ষণ পদ্ধতি। কম্প্যারাটিভ স্ট্যাটিস্টিকস সংক্ষেপে কম্পস্ট্যাট। এটি হচ্ছে তথ্যভিত্তিক অপরাধ বিশ্লেষণব্যবস্থা, যা অপরাধের ধরন শনাক্ত, পরিসংখ্যান বিশ্লেষণ এবং অপরাধ কমানোর কৌশল নির্ধারণে ব্যবহৃত হয়। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনে সভাপতি এরশাদ সিদ্দিকী ২৮ জানুয়ারি বলেন, নিউইয়র্ক সিটিজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেয়র এরিক অ্যাডামস ২০২২ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমনের ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিউইয়র্কে বসবাসরত নানা জাতি–গোষ্ঠীর মানুষের নেতৃস্থানীয় মানুষের সঙ্গে মিলেমিশে অপরাধ দমনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এনওয়াইপিডি। তা ছাড়া বর্ডার ক্রস করে আসা অপরাধীদেরকে আইস পুলিশ নিয়মিত ধরপাকড়ের কারণেও অপরাধ কমেছে।

২৩ জানুয়ারির রাতে এনওয়াইপিডির ওই ঘোষণা শেষ হওয়ার চার মিনিটের মাথায় নিউইয়র্কের ইস্ট ব্রুকলিন এলাকায় রাত ১০টা ১৫ মিনিটের দিকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে আহত ওই ব্যক্তিকে ব্রুকডেল হাসপাতালে নেওয়া হয়েছে। এরশাদ সিদ্দিকী আরও বলেন, ২৮ জানুয়ারি পর্যন্ত চলতি বছর নিউইয়র্ক নগরে ২৯টি গোলাগুলির ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

২০২৪ সালের এই সময়ে এ ধরনের ঘটনা ঘটেছিল ৩৯টি। নিউইয়র্ক নগরের সাবওয়েতে প্রতিদিন ৮০ লাখ মানুষ যাতায়াত করে, সেখানে দু–একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো পুলিশ বিভাগকে যাচাই করা উচিত হবে না। এনওয়াইপিডি অভিবাসন ইস্যুতে কাউকে গ্রেপ্তার করে না।

Posted ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.