শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যৌন কেলেঙ্কারির পর ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল : মনিকা লিউনস্কি

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

যৌন কেলেঙ্কারির পর ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল : মনিকা লিউনস্কি

ছবি : সংগৃহীত

মনিকা লিউনস্কি মনে করেন, তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়টি ফাঁস হয়ে যাওয়া এবং এ নিয়ে মিথ্যা বলার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট পদ থেকে বিল ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল। ‘কল হার ড্যাডি’ শীর্ষক পডকাস্টে তিনি এ কথা বলেন। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে শিক্ষানবিশ কর্মী হিসেবে কাজ করেছেন মনিকা লিউনস্কি। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে ২২ বছর বয়সী ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ব্যাপারে মিথ্যা কথা বলায় অভিশংসনের মুখে পড়েন বিল ক্লিনটন।

‘কল হার ড্যাডি’ পডকাস্টের উপস্থাপক অ্যালেক্স কুপারকে মনিকা লিউনস্কি বলেন, ‘আমি মনে করি এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সঠিক উপায় ছিল সম্ভবত এ কথা বলা যে এটি কারও দেখার বিষয় না এবং তারপর পদত্যাগ করা।’

বর্তমানে ৫১ বছর বয়সী মনিকা আরও বলেছেন, তাঁদের কথিত যৌন সম্পর্কের বিষয়ে বিল ক্লিনটনের সত্যবাদী হওয়া উচিত ছিল। অথবা মিথ্যা না বলে কিংবা স্বার্থপরভাবে তাঁকে বলির পাঁঠা না বানিয়ে অন্য একটি উপায় খুঁজে বের করতে পারতেন তিনি।

মনিকা মনে করেন, তিনি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ওপর অনেক বেশি সহনশীল ছিলেন। তাঁর পদত্যাগের অর্থ কী হতে পারে, সে বিষয়টির গভীরতা ভালো করেই বুঝতেন মনিকা।

মনিকা লিউনস্কি ছিলেন এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ, যার কারণে ১৯৯৮ সালে অভিশংসনের মুখে পড়েছিলেন বিল ক্লিনটন।

হাউস জুডিশিয়ারি কমিটির জন্য স্বতন্ত্র আইনজীবী কেন স্টারের করা একটি প্রতিবেদনে দেখা গেছে, ক্লিনটন ও মনিকা ওভাল অফিসে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ক্লিনটন শপথ নিয়ে ফেডারেল বিচারকের সামনে এ ব্যাপারে মিথ্যা কথা বলেছিলেন।

মনিকার সঙ্গে যৌন কেলেঙ্কারির ঘটনার তদন্ত চলাকালে বিল ক্লিনটনের বিরুদ্ধে ১৯৯৪ সালে আরকানস অঙ্গরাজ্যের সাবেক কর্মচারী পলা জোন্সের করা একটি যৌন হয়রানির মামলা সামনে আসে। পলা জোন্স দাবি করেছিলেন, ক্লিনটন ১৯৯১ সালে গভর্নর থাকাকালে লিটল রকের একটি হোটেলকক্ষে তাঁকে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন এবং তাঁর সামনে নিজেকে উন্মুক্ত করে দিয়েছিলেন।

আদালতে পলা জোন্সের দায়ের করা মামলার কার্যক্রম চলাকালে আইনজীবী কেন স্টার আবিষ্কার করেন, ক্লিনটন মনিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে শপথ নিয়ে মিথ্যা বলেছিলেন। আর এ ঘটনাই তাঁর অভিশংসনের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে শপথ নিয়ে মিথ্যা বলা এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগে উত্থাপন করা হয়েছিল। অবশেষে ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে ক্লিনটনকে খালাস দেওয়ার পক্ষে ভোট দেয় সিনেট।

ক্লিনটন বলেছিলেন, তিনি কখনো পদত্যাগ করার কথা ভাবেননি।

বিল ক্লিনটন ২০১৮ সালের মে মাসে সিবিএস নিউজকে বলেছিলেন, ‘আমি জানতাম এটি (অভিশংসন) সফল হবে না। তবে এটি কোনো সুখকর অভিজ্ঞতা ছিল না। ভোটের মাধ্যমে দুই-তৃতীয়াংশ বা তার বেশি মানুষ যখন রিপাবলিকানদের দৃঢ়ভাবে এটি (অভিশংসনের চেষ্টা) বন্ধ করার আহ্বান জানিয়েছিল, তখন আমি আনন্দের সঙ্গে লড়েছিলাম। তারা জানত, এখানে অভিশংসনের যোগ্য কিছু নেই। তাই আমরা শেষ পর্যন্ত এটি লড়েছি। আর আমি খুশি।’

প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার পর ক্লিনটন স্বীকার করেছিলেন, কেন তিনি মনিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তিনি ২০০৪ সালে সিবিএসকে বলেছিলেন, ‘আমার এ কাজটি করার পেছনের কারণটি ছিল খুবই বাজে। আমার সুযোগ ছিল বলেই এমন কাজটি করেছি। আমি মনে করি, কোনো কাজ করার আপনার সুযোগ আছে বলেই সেই কাজটি করে ফেলা নৈতিকভাবে সবচেয়ে বাজে কাজ।’

ক্লিনটন আরও বলেন, ‘আমি এটি সম্পর্কে অনেক ভেবেছি। এর আরও অনেক পরিশীলিত এবং জটিল মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। কিন্তু এর কোনোটিই অজুহাত নয়।’

মনিকা লিউনস্কি বলেছেন, যৌন কেলেঙ্কারির পরে তিনি তাঁর ভবিষ্যৎ হারিয়েছেন। কিন্তু তিনি তাঁর সত্যিকারের সত্তা ধরে রাখতে পারায় গর্বিত।

Posted ১১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.