শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চট্টগ্রাম এসোসিয়েশন, ঐক্যবদ্ধ কুলাউড়াবাসী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি, চবি অ্যালামনাই, ব্রঙ্কসে বাকা

কমিউনিটতে ইফতার মাহফিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

কমিউনিটতে ইফতার মাহফিল

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা

চট্টগ্রাম এসোসিয়েশন

নিউইয়র্ক : চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৮ মার্চ শনিবার। ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোক্তাদির বিল্লাহ এবং সদস্য সচিব ছিলেন নুরুস সোফা। সভাপতি মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে যৌথভাবে দোয়া পরিচালনা করেন মৌলানার আলহাজ মুজিবুর রহমান ও মওলানা আইয়ুব আনছারী। বক্তব্য রাখেন সাবেক ট্রাস্টি বোর্ডের কো চেয়ারম্যান মোহাম্মদ শাহাজান সিরাজী, সাবেক সভাপতি আহসান হাবিব, মুক্তাদির বিল্লাহ, মাসুদ সিরাজী, মহিউদ্দীন চৌধুরী খোকন প্রমুখ।

উল্লেখ্য পুর্ব ঘোষিত ইফতার মাহফিলকে বিতর্কিত করার লক্ষ্যে একটি মহল ইফতার মাহফিলের একদিন পুর্বে অর্থাৎ ৭ মার্চ সকাল ১০ থেকে ৬/৭ জন সিকিউরিটি গার্ড দিয়ে প্রায় ৩৬ ঘন্টা সমিতির অফিসে ঘিরে রাখে যেন চট্টগ্রামবাসী ইফতারে অংশ নিতে না পারে। পরে অন্য একটি ভবনে বিপুলসংখ্যক চট্টগ্রামাসীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। মহিলাদের জন‍্য সহ সম্পাদক মো হারুন মিয়ার বাসায় ভবনের ২য় তলায় বিশেষ ব্যবস্থা করা হয়। এই ধরনের কর্মকান্ডের জন্য কার্যকরি পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।

 

ঐক্যবদ্ধ কুলাউড়াবাসী

নিউইয়র্ক : ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঐক্যবদ্ধ কুলাউড়াবাসীর ইফতার ও দোয়া মাহফিল। পরিবারের সদস্যসহ বিপুলসংখ্যক কুলাউড়াবাসী এবং প্রবাসের বিশিষ্টজনেরা এতে অংশ নেন। ইফতার ও দোয়া মাহফিলে মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। গত ৭ মার্চ শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকার ইকরা পার্টি হলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন জালাল।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল আলম সিদ্দিকীর পরিচালনায় এই ইফতার মাহফিল মহাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কুলাউড়ার সাবেক সংসদ সদস্য, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি (নিউজার্সি) আনোয়ারুল হক চৌধুরী পারেক, জুড়ী অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক চেয়ারম্যান আনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার খান, নাহিদ-উর-রব সাজু, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক আলহাজ আবুল হাসনাত, সাবেক যুবনেতা রুহুল আমিন রুহেল, ভূকশিমইল ওভারসিজের সভাপতি হাবিবুর রহমান চিনু, সাবেক যুবনেতা আজাদ আলী সিপু প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিল আয়োজকদের মধ্যে সমন্বয়কারী মো. এফ মালিক মুরাদ, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের বর্তমান সহ-সভাপতি আব্দুল জব্বার সিদ্দিকী, প্রভাষক আফাজুর চৌধুরী ফাহাদ, সদস্য সচিব মো. রেজাউল করিম (রেণু), সদস্য আনিসা ইসলাম আজিমা (সাবেক মহিলা সম্পাদক), মাজহারুল ইসলাম জনি (সাবেক প্রচার সম্পাদক), মো. সাঈদ আলী, জাবির মুক্তাদির দোয়েল, মো. মান্নান, জায়েদ আহমদ তালুকদার, রুমন আহমদ, খালেদ আহমদ, আব্দুল আজিজ চৌধুরী. শাহিদুল ইসলাম বাচ্চু, সবুজ সিদ্দিকী, বদরুল ইসলাম, শেখ লেবু মিয়া (সাবেক মেম্বার), ছিলিক সিদ্দিকী। অভ্যর্থনায় ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী লুৎফুর রহমান চৌধুরী, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসেিয়শনের সাবেক উপদেষ্টা জাবেদ খসরু, সাবেক সভাপতি আতিকুল হক শাহীন ও আশরাফ আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়ছর রশীদ ও মো. সুরুজ মিয়া। ইফতারে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। এদিকে ইফতারের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ইভেন্টস্থল। তবে নাড়ির টানে সমবেত হতে আসা অনেককেই ফিরে যেতে হয়েছে পার্কিং না পাওয়ার কারণে। এজন্য আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়া হয়েছে।

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি

নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক’ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) এস্টোরিয়াস্থ বয়েজ এন্ড গার্লস পার্টি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহন আহমদ টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল কবিরের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান। বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমদাদ আহমদ, সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সোসাইটির উপদেষ্টা মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন, সালেহ চৌধুরী, সাবেক সভাপতি তজমুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বশির খান, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা গহর চৌধুরী (কিনু), জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুকন হাকিম, এস্টোরিয়া ওয়েলফেয়ারের সভাপতি সোহেল আহমদ ও উপদেষ্টা হাজী আব্দুর রহমান। মাহফিলে কোরআন তেলাওয়াত করেন রায়হান চৌধুরী ও বিশেষ দোয়া পরিচালনা করেন জালাল চৌধুরী।

মাহফিলে কমিউনিটির উল্লেখ্যযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি ফয়সল আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, সদস্য ফজল খাঁন সহ আকবর আলী, সৈয়দ মাছুম, সৈয়দ ফয়সল, সৈয়দ মাহদিন, শাহ জাবের আহমদ, কয়েছ আহমদ, আখতার হোসেন, কাওসার আহমদ এনাম উদ্দিন, জাহিদ চৌধুরী, সৈয়দ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ জাবেদ উদ্দিন, সহ সভাপতি আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক এমদাদ রহমান তরফদার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, প্রচার সম্পাদক রবিন আহমদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সত্যম দেব, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমেনা আহমদ সুমি, কার্যনির্বাহী সদস্য শাহীন হাসনাত, আলতাফ হোসেন, সৈয়দ পাভেল উদ্দিন, চমন উদ্দিন, জাকারিয়া সাহা, রিটন সরকার, মোহাম্মদ ফরহাদ চৌধুরী, মো. মহসিন মিয়া, হাসান আল ফাহাদ ও আরিফ আহমদ, সাবেক কোষাধ্যক্ষ হেলাল তরফদার। এছাড়াও এস্টোরিয়া ওয়েলফেয়ারের সহ সভাপতি কয়েছ আহমেদ, সাংঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য ফয়সল আহমেদ, সামছুল ইসলাম উপস্থিত ছিলেন। নিউইয়র্ক (ইউএনএ)

চবি অ্যালামনাই

নিউইয়র্ক : গত ৭ মার্চ জ্যাকসন হাইটস সানাই রেস্টুরেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি প্রফেসর সোলাইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ও সংগঠনের উপদেষ্টা ড. শওকত আলী, সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, ড. মোহাম্মদ কাসেম ও এমলাক হোসেন ফয়সল, সিনিয়র অ্যালামনাই এনামুল হায়দার, ব্রিগেডিয়ার জে. (অব.) তোফায়েল আহমদ, সিনিয়র অ্যালামনাই অ্যাডভোকেট খায়রুল বাশার, সিনিয়র সহ-সভাপতি আশিক মাহামুদ, সহ-সভাপতি বদরুল হক আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, নূরুল মোস্তফা রইসী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিন মজুমদার, সিনিয়র সাংবাদিক কাজী শামসুল হক, ইঞ্জিনিয়ার আহসান মুন, শরিফুল ইসলাম পিন্টু, কাউসার সরদার, নুরুল আমিন, কমিউনিটি লিডার ও প্রবাসী বরিশাল বিভাগীয় কল‍্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহল আমিন নাসির, তারিক চৌধুরী দিপু, মোহাম্মদ সোহেল রানা, ফয়সাল আহমেদ প্রমুখ। এছাড়াও কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সমগ্র মানব জাতির কল‍্যাণ ও পবিত্র মাহে রমজানের বরকত যাতে সবার নসিব হয়- এ জন‍্য দোয়া করা হয়।

ব্রঙ্কসে বাকা

নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও সহ সাধারণ সম্পাদক এমডি আলাউদ্দিনের যৌথ সঞ্চালনায় ৮ মার্চ অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কসের পিএস ১০৬ এর হলরুমে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ক্বেরাত প্রতিযোগিতায় বি গ্রুপ থেকে প্রথম স্থান অধিকারী আব্দুর রহমান সালেহ। প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কারণে উনি উপস্থিত না হতে পারায় মেয়রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেয়র অফিসের মুসলিম সিনিয়র এডভাইজার মোহাম্মদ আমীন, চিফ অফ স্টাফ মীর বাশার, মুসলিম লিয়াজো অফিসার মোহাম্মদ মেহেদী হাসান।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও আয়োজন কমিটির আহবায়ক আহবাব চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, এ্যালেগ্রা সিডিপ্যাপ হোম কেয়ারের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ আরও বক্তব্য রাখেন শেখ আল মামুন, মাসুদ রহমান, মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া, জাকির চৌধুরী সিপিএ, সামাদ মিয়া জাকের, তরিকুল ইসলাম মিঠু, মাওলানা আজির উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি কবি মাকসুদা আহমেদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, স্কুল ও সমাজ সেবা সম্পাদক সালমা সুমি। সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি লোকমান হোসেন লুকু,সহ সভাপতি ফয়সল আহমেদ, সহ সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন,অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, প্রচার ও গণ সংযোগ সম্পাদক লিয়াকত আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, কার্যকরী সদস্য কবি রেহানুজ্জামান রেহান, জে মোল্লা সানী এবং চৌধুরী মোমিত তানিম।

কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, মাহবুবুল আলম, ফরিদা ইয়াসমিন, রিয়াজ কামরান,মখন মিয়া,সেবুল খান মাহবুব,জামিল আনসারী, হাসান আলী, কাজী হাসান,শাহ সেলিম,কবি মাসুম আহমেদ, আনোয়ার জাহিদ, সুলতান মাহমুদ ,বাকী খন্দোকার, মকন মিয়া,মুতাসিম বিল্লাল তুষার, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক শাখাওয়াত হোসেন সেলিম, মিজানুর রহমান, জোহায়েব চৌধুরী, আজম চৌধুরী, আনোয়ার জাহিদ, রোকন আহমেদ, রাশেদুল হক প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারী সবার মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেয়া হয়। ইফতারের পূর্বে বায়তুল আমান মসজিদের পেশ ইমাম মাওলানা আজির উদ্দিন বিশেষ দোয়া পরিচালনা করেন।

Posted ১২:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.