বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৮ মে ২০২৫
ছবি : সংগৃহীত
স্লোভেনিয়ার সেভনিকা শহর থেকে হঠাৎ নিখোঁজ হয়েছে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্রোঞ্জের ভাস্কর্য। ২০২০ সালে মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি নিজ উদ্যোগে নির্মাণ করেন মেলানিয়ার একটি ভাস্কর্য। পরে দুষ্কৃতকারীরা সেটি পুড়িয়ে দেয়ার পর ব্রোঞ্জ দিয়ে আবার ভাস্কর্যটি পুনর্নির্মাণ করেন তিনি।
এবার গোঁড়ালি থেকে কেটে ভাস্কর্যটি নিয়ে গেছে অজ্ঞাত লোকেরা। স্থানীয় পুলিশ বলছে, ঘটনাটিকে চুরি হিসেবে দেখছে তারা। শিল্পী ব্র্যাড ডাউনি বলছেন, ভাস্কর্যটি চুরির পেছনে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রত্যাবর্তনের যোগ থাকতে পারে। খবর : বিবিসি
Posted ৮:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh