বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

করোনাভাইরাসে বিখ্যাত নির্মাতা কিম কি-দুকের মৃত্যু

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসে বিখ্যাত নির্মাতা কিম কি-দুকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দক্ষিণ কোরিয়ান বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কিম কি-দুক। গত ১১ ডিসেম্বর লাটভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাটভিয়ার গণমাধ্যম এলআরটির বরাতে এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

কিম কি-দুকের জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে আছে বার্ড কেজ ইন, রিয়েল ফিকশন, থ্রি আয়রন, টাইম, ড্রিম ইত্যাদি। দক্ষিণ কোরিয়ার এই চলচ্চিত্রকার বেশকিছু আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছেন।

কিম কি-দুক ১৯৬০ সালের ২০ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বোংঘোয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্যারিসে ফাইন আর্টস বিষয়ে শিক্ষাগ্রহণ করেন। এরপর দেশে ফিরে শুরু করেন চিত্রনাট্য লেখার কাজ এবং ১৯৯৫ সালে কোরিয়ান ফিল্ম কাউন্সিলের এক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান। পরের বছর তিনি ‘ক্রোকোডাইল’ নামক একটি স্বল্প বাজেটের চলচ্চিত্র পরিচালনা করেন।

২০০০ সালে কিম কি-দুকের সিনেমা ‘রিয়াল ফিকশন’ ২৩তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়। ২০০৪ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সামারিটান গার্ল’ চলচ্চিত্রের জন্য এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘থ্রি আয়রন’ চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালকের সম্মানে ভূষিত হন।

২০১২ সালে পিয়েটা সিনেমার জন্য ভেনিস, বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মান লাভ করেন কিম কি-দুকের। এ ছাড়া ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কার লাভ করেন এই বিখ্যাত পরিচালক।

Posted ৫:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.