Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দিনভর আনন্দ-উৎসব, খেলাধুলা, আড্ডা, খোশগল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে এ আয়োজন।

গত ২৩ আগস্ট রোববার লং আইল্যান্ডের সবুজ-শ্যামল ও খোলা পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বনভোজনটি। চমৎকার আবহাওয়ায় নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৬৫০ জন এতে অংশ নেন। বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে পুরো পার্ক যেন পরিণত হয়েছিল ছোট্ট এক টুকরো বাংলাদেশে।

বনভোজনের সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রশীদ। প্রাণবন্ত ও চমৎকার উপস্থাপনায় তিনি পুরো আয়োজনকে জমিয়ে রাখেন। পিকনিক কমিটির আহ্বায়ক সামিউর রহমান এবং দিনাজপুর জেলা সমিতির সভাপতি জাবেদ চৌধুরী ভূট্টুর তত্ত্বাবধানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

সকালের নাশতায় ছিল গরম পরোটা, রুটি, কিমা, লটপটি, বুন্দিয়া, ডিম, জুস ও চা। রান্না ও খাবার পরিবেশনায় সহযোগিতা করেন আমিনুর ইসলাম, তরিকুল, আতাহার, শাহীন চৌধুরী, বাবুসহ অনেকে।

ক্রীড়া সম্পাদক মো. শফিউল্লাহ শফিকের পরিচালনায় এবং ফতেনূর আলম বাবু, শামীম সরকার ও কিবরিয়ার সহযোগিতায় শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মিউজিক্যাল চেয়ার, চামচ দৌড়, মোরগ লড়াইসহ নানা প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের জন্য ছিল সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থাও। নামাজ আদায়ের জন্য অনুষ্ঠানে কিছু সময় বিরতি রাখা হয়।

বনভোজনে টি ইসলাম ও রানা পারভেজ উপস্থিত সবার জন্য তরমুজ কেটে পরিবেশন করেন। দুপুরে সাগর রেস্টুরেন্টের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল দিনাজপুরের ঐতিহ্যবাহী পান-সুপারি ও মিষ্টি জর্দা। বিকেলে চা, ফিরনি ও ঝালমুড়ির সঙ্গে এবারের বিশেষ চমক হিসেবে ছিল গরম গরম জিলাপি। এ পর্বের দায়িত্বে ছিলেন এফ আলম নিউমুন।

সমিতির সাধারণ সম্পাদক বিপুল সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে ছিল ১ হাজার ডলার মূল্যের বিমান টিকিট। এ ছাড়া সোনার কানের দুল, ল্যাপটপ, আইপ্যাড, ৬৫ ইঞ্চি টেলিভিশনসহ মোট ১৬টি আকর্ষণীয় পুরস্কার ছিল। লটারির টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মাসুদ বেগ এবং লাঞ্চের টিকিটের দায়িত্বে ছিলেন রহমতুল্লাহ বাবু।

ডা. নাগিসের পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী প্রমি ও তাজসহ অতিথি শিল্পীরা। গান ও বিনোদনমূলক পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

বনভোজনে সমিতির সম্মানিত উপদেষ্টা, অতিথি, কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটির সদস্যদের মধ্যে ছিলেন গোলাম কিবরিয়া, রেজাউল করিম বাপ্পী, ডা. মাহিদুল চৌধুরী, ইনসান, লুৎফর রহমান, জুয়েল শেখ, ফারহানা চিশতি, আরিফুর ইসলাম নয়ন, রোজী ম্যাডাম ও শামীমা ইসলাম সুমী।

দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। এতে রেফারির দায়িত্ব পালন করেন ফতেনূর আলম বাবু। খেলাকে ঘিরে অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বনভোজনের সমাপনী পর্বে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য কর্মকর্তারা বক্তব্য দেন। তারা প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে দিনাজপুরের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

সবশেষে পিকনিক কমিটির আহ্বায়ক সামিউর রহমান বনভোজন সফল করতে সহযোগিতাকারী, অতিথি, উপদেষ্টা, কর্মকর্তা, সদস্য ও অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

Posted ১২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.