Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না : জামায়াত নেতা জোবায়ের

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না : জামায়াত নেতা জোবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারী জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা রক্ষা, গণভোট সহ বিপ্লব পরবর্তী জনপ্রত্যাশা নিয়ে বিএনপি কথা দিয়ে কথা রাখছে না। বরং বিএনপি ফ্যাসিবাদের কায়দায় দেশ পরিচালনা করছে। সর্বত্রই দলীয়করণ করে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করছে। বিএনপি মুখে যে কথা বলছে, কাজে তা করছে না। এমতাবস্থায় বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী জাতীয় সংসদের ভিতরে ও বাইরে আন্দালনের কর্মসূচী গ্রহণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না। নতুন করে কাউকে ফ্যাসিবাদি হতেও দিব না। যুক্তরাষ্ট্র সফররত জামায়াত নেতা এহসানুল মাহবুব জোবায়ের নিউইয়র্কের বাংলা মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন (কোবা) গত ২০ আগস্ট বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের এক পার্টি হলে এ সভার আয়েজন করে।

কোবা সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সঙ্গীত শিল্পী সালাহ উদ্দিন রাসেল। এরপর জামায়াত নেতা এহসানুল মাহবুব জোবায়ের জুলাই বিপ্লব, বিপ্লব পরবর্তী নির্বাচন, সংস্কার, বিএনপি-জামায়াতের অবস্থান এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশের মানুষের ওপর সংঘটিত নির্যাতন ও বিভিন্ন ঘটনার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।

এরপর তিনি উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের মতামত শুনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভা পরিচালনা করেন কোবা’র পরিচালক (মিডিয়া) রশীদ আহমদ। মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের মধ্যে সাপ্তাহিক এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জু, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান, টাইম টিভির সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক জন্মভুমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল এর বিশেষ প্রতিনিধি ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক পরিচয় সাপ্তাহিক নাজমুল আহসন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন, সাংবাদিক ইলিয়াস হোসাইন, হককথার সাপ্তাহিক এবিএম সালাহ উদ্দিন আহমেদ,আমার সিলেট এর সম্পাদক এমদাদ চৌধুরী দীপু, দৈনিক সংগ্রাম এর নিউইয়র্ক প্রতিনিধি এইচ এম আখতার হোসাইন ও ফটো সাংবাদিক জেমসসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

সভায় জামায়াত নেতা এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আমরা দীর্ঘ আন্দোলনে বহু শহীদের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। মানুষের প্রত্যাশা পূরণে আমরা জুলাই সনদ এবং গণভোট দিয়েছি। ৭০% মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। বিএনপি সরকার মুখে বলছে তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদের বাস্তবায়ন করবে। কিন্তু কাজ করছে তার ঠিক উল্টো। তিনি বলেন, বিএনপি দায়িত্ব নেয়ার পরেই জাতির সাথে তামাশা শুরু করেছে। তারা বিচার বিভাগ পৃথকিকরণ দুদক আইন, গুম কমিশন, পাবলিক সার্ভিস কমিশনসহ গুরুত্বপূর্ণ সব সংস্থার তারা বাদ করে দিয়েছে। তারা ফ্যাসিবাদের পথের হাঁটছে। দেশ গঠনে দল-মত ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ ও একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অক্টোবরে লং মার্চ এবং মহাসমাবেশের প্রস্তুতি চলছে উল্লেখ করে তিনি বলেন, আমরা জনগণের অধিকার আদায়ে রাজপথে এবং সংসদে সমান ভূমিকা রাখবো। গ্যাস বিদ্যুত দির্ঘদিনের সমস্যা কিন্তু এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকরি কোন উদ্যোগ নেই। প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ বলতে শুরু করেছে আগেই ভালো ছিল। এতে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার প্রক্ষাপট তৈরি করছে সরকার। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, প্রবাসীরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের উন্নয়নে প্রবাসীদের ত্যাগ ও অবদানকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভায় এক প্রশ্নের উত্তরে জামায়াত নেতা এহসানুল মাহবুব জোবায়ের বলেন, শেখ হাসিনার বিচার প্রশ্নের বিএনপি-জামায়াত সহ দেশের সকল দল একমত। হাসিনা ইস্যুতে কোন বিবেধ-বিভক্তি নেই। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হামে আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক শিমুর মৃত্যু, বিদ্যুৎ বিপর্যয়, গ্যাস সঙ্কট প্রভৃতি মেজর সমস্যা নিয়ে আন্দোলন হতে পারে। কিন্তু আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই, সরকারকে বিব্রত করতে চাই না। তবে আগামী দিনে আন্দোলনের কর্মসূচী রয়েছে। এরমধ্যে ঢাকা-চট্টগ্রাম, রাজশাহী, সিলেটে লং মার্চ কর্মসূচী ছাড়াও অক্টোবরে ঢাকায় মহাসবাবেশ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত তিনি বলেন, সংসদে আমাদের অধিকাংশ সদস্য নতুন। তাই সংসদে ভূমিকা রাখতে অগে আমাদের অনেক কিছু জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে। তারপরও জামায়াত তার ভূমিকা রাখার চেষ্টা করছেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর তাদের কথার সাথে কাজে মিল দেখতে পাচ্ছি না।

বিএনপি দলীয়করণে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করছে। ভারতে প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সমতার ভিত্তিতে আমরা আলোচনা চাই। তারা সীমান্তে মানুষ হত্যা করছে। প্রতিদিন মানুষ পুশিং করার চেষ্টা করছে।হাসিনা ভারতে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অথবা ভরত সরকার তাদের সহায়তায় করছে। তাকে ফেরত দিতে হবে। এসব বিষয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অসম্মানজনক সফরে যাওয়া ঠিক হবে না। প্রবাসে দেশের রাজনীতি এবং রাজনৈতিক দলের শাখা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বিদেশে জামায়াতে ইসলামীর শাখা করছি না, করবোও না। তবে কেউ যদি প্রবাস থেকে দলের জন্য দেশের জন্য কাজ করতে চায় তাকে আমরা স্বাগত জানাবো। নিউইয়র্ক (ইউএনএ)

Posted ১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.