Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কমলগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কমলগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজন

গত ২৩ আগস্ট রোববার বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সিটির ব্রঙ্কসে পেলহাম বে পার্কে অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৬। নিউইয়র্ক ও পার্শ্ববর্তী বিভিন্ন স্টেট থেকে প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে দিনব্যাপী এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রকৃতির মাঝে প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাসে উদ্যানটি যেন পরিণত হয়েছিল একখণ্ড কমলগঞ্জে। অনুষ্ঠানে গ্র্যান্ড স্পন্সর ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘গ্রী মেকানিক্যাল ইয়ংকার্স’র স্বত্বাধিকারী তোফায়েল চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল-এর প্রেসিডেন্ট ও সিইও শাকিল আবু নুমান, এক্সিট রিয়েলটি প্রিমিয়ার-এর রিয়েলটর আহমেদ হাসান, মেডোব্রুক ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংক-এর মর্টগেজ লেন্ডার আজাদুল ইসলাম, ডিএমটি গ্লোবাল ইনক., কেআইএম অ্যান্ড অ্যাসোসিয়েটস, পিসি-এর পক্ষে অ্যাডভোকেট রেদ্বানা রাজ্জাক সেতু এবং স্পাইস আপ রেস্তোরাঁ।

দিনব্যাপী এই আয়োজনে ছোট-বড় সবার জন্যই ছিল বিনোদনের নানা ব্যবস্থা। ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা, নারীদের জনপ্রিয় বালিশ খেলা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা এবং বড়দের প্রাণবন্ত ভলিবল খেলা উপস্থিত সবাইকে দারুণভাবে আনন্দিত করে। সংগঠনের সভাপতি এম রহমান ফরিদ এবং সাধারণ সম্পাদক সাদেক সরওয়ার চৌধুরীর যৌথ নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: কার্যকরী পরিষদ: সহ-সভাপতি তুহিন খান, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বুলবুল, কোষাধ্যক্ষ রিটন সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান তপু, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী সায়মন, দপ্তর সম্পাদক কাজী মুমিনুর রশীদ, প্রচার সম্পাদক বেলাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা হাসান মায়ূ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুরজিৎ কিশোর দাস চৌধুরী।

কার্যকরী সদস্যবৃন্দ: মাহবুব আলম (রহিমপুর ইউনিয়ন), মাহবুবুর রহমান (পতন উষার ইউনিয়ন), মিটু মিঞা (মুন্সিবাজার ইউনিয়ন), সৈয়দ আলমগীর হোসেন (শমশেরনগর ইউনিয়ন), সৈয়দ সাইফুর (কমলগঞ্জ সদর ইউনিয়ন), রুমন চৌধুরী (কমলগঞ্জ পৌরসভা), মহসিন আহমেদ (আলীনগর ইউনিয়ন), ইন্দ্রজিৎ সিংহ (আদমপুর ইউনিয়ন), সত্যজিৎ সিংহ (মাধবপুর ইউনিয়ন) এবং শাহিনা রহমান (ইসলামপুর ইউনিয়ন)। উপদেষ্টাবৃন্দ: মোহাম্মদ শাহজাদ আলী, আব্দুর রশীদ চৌধুরী, মহানন্দ দেবনাথ, কামরুল হাসান বলবন্ত ও কামরুন্নাহার ইসলাম (রুবি)।

ট্রাস্টিবোর্ড সদস্যবৃন্দ: অধ্যাপক নরেন্দ্র বিকাশ দত্ত, মিয়া মোহাম্মদ আফজাল, আব্দুল শাহিদ হামজা ও মোহাম্মদ মহসিন সেলিম। আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে বিজয়ীদের মাঝে নগদ অর্থসহ ল্যাপটপ, ফ্রিজ, টিভি, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও নানা উপহার তুলে দেওয়া হয়। প্রবাসে নিজেদের মূল শিকড়কে বাঁচিয়ে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করে আনন্দঘন পরিবেশে বনভোজনের সমাপ্তি ঘটে।

Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.