| বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
নীলফামারী প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সাঃ) উৎযাপন করা হয়েছে। ২৬ আগস্ট বুধবার সকালে নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সেলিম ফাউন্ডেশন (নিউইয়র্ক), অংকুর এগ্রো, চাঁদেরহাট এবং ব্লিং লেদার তাঁরাগঞ্জ, রংপুর এর সার্বিক সহযোগিতায় এবং বড় মসজিদ কমিটির সার্বিক তত্ত্বাবধানে ও পেস ঈমাম আশরাফুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বড় মসজিদে দোয়া মাহফিলে অংশ নেয়।
শোভাযাত্রা ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদে ইমাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
Posted ১২:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh