Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন

বাংলাদেশের উত্তর বঙ্গের ১৬টি জেলার সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র বার্ষিক বনভোজন বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগষ্ট রোববার দিনব্যাপী নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ সবুজে ঘেরা বেলমন্ট লেক ষ্টেট পার্কে এবারের বনভোজন আয়োজন করা হয়। শিশু-কিশোর-কিশোরী থেকে শুরু করে বয়োবৃদ্ধ সহ সর্বস্তরের কয়েকশত উত্তরবঙ্গবাসী আর কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে এতে অংশ নেয়ায় বনভোজনটি বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়। খবর : ইউএনএ’র।

ব্যতিক্রমী আয়োজনে সকালের নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে বনভোজনের কর্মকান্ড শুরু হয়। এসময় পার্কেই ভাজা গরম গরম পরটা আর ভাজি-সুজি দিয়ে বনভোজনে অংশগ্রহনকারীদের ‘ব্রেকফার্স্ট’ করানো হয়। এছাড়াও তরমুজ সহ দিনভর ছিলো নানা রকমের অ্যাপিটাইজার খাবার। অনুষ্ঠানের অন্যান্য কর্মকান্ডের মধ্যে ছিলো আড্ডা, শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন রকম খেলাধুলা, দেশীয় খাবারে মধ্যাহ্ন ভোজ, র‌্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান আর পুরষ্কার বিতরণী।

দুপুরে আনুষ্ঠানিকভাবে বনভোজনের উদ্বোধন করা হয়। আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে সংগঠনের কর্মকর্তারা রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন।

এসময় সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান সহ অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল লতিফ, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান নাসির আলী খান পল, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, বনভোজন কমিটির আহ্বায়ক মোতাহার হোসেন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবু তাহের, যুগ্ম আহবায়ক তাসকিনুল হক, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল ইসলাম, মোহাম্মদ রাকিবুজ্জামান খান তনু সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে দেশীয় খাবারে মধ্যাহ্ন ভোজের আগে ও পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দ্রা রায় সহ তাসকিনুল হক ও মোহর খান গান পরিবেশন করেন। এসময় শিশুসহ অনেকেই শিল্পীদের সাথে নেচে-গেয়ে আনন্দে মেতে উঠেন। এছাড়াও ফাউন্ডেশনের সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান স্বরচিত কবিতা পাঠ করেন।

এদিকে অপরাহ্নে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পদাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে বনভোজন স্থলে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং আগামী নির্বাচনে সমর্থন ও ভোট প্রার্থনা করেন। এসময় প্রার্থীদের মধ্যে আতাউর রহমান সেলিম, মহিউদ্দিন দেওয়ান, কামরুজ্জামান কামরুল, মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

অপরদিকে বিকেলে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্যানেল ‘কুনু-ফিরোজ’ প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেদু ও পুরনায় কোষাধ্যক্ষ পদপ্রার্থী মফিজুল ইসলাম ভূইয়া রুমির নেতুত্বে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বনভোজন অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং আগামী নির্বাচনে সমর্থন ও ভোট প্রার্থনা করেন। এসময় ফাউন্ডেশনের কর্মর্কারা সহ দুলাল বেহেদু, মফিজুল ইসলাম ভূইয়া রুমি, আখতার বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। ফাউন্ডেশনের কর্মকর্তারা সোসাইটির নির্বাচনে ‘কুনু-ফিরোজ’ প্যানেল-কে অফিসিয়ালী সমর্থন ঘোষণা করেন।

বিকেলে অনুষ্ঠিত হয় আকর্ষনীয় র‌্যাফল ড্র। সবশেষে ছিলো পুরষ্কার বিতরনী। আমন্ত্রিত অতিথি ও সংগঠনের কর্মকর্তারা পুরষ্কারপ্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় বনভোজন সফল করার জন্যকয়েকজন কর্মকর্তাকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন. দবিরুল ইসলাম ও মোহাম্মদ রাকিবুজ্জামান খান তনু।

Posted ১২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.