Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শিক্ষার্থীদের মাঝে স্কুলসামগ্রী বিতরণ করলো মা ফাউন্ডেশন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের মাঝে স্কুলসামগ্রী বিতরণ করলো মা ফাউন্ডেশন

স্কুল সামগ্রী বিতরণ করেন সংগঠনের প্রেসিডেন্ট ড. জিসি প্যাট ও ভাই প্রেসিডেন্ট ড. শাহজাদী পারভীন।

নিউইয়র্কের অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা ফাউন্ডেশন ইউএসএ’ নতুন শিক্ষাবর্ষের শুরুতে ৫ শতাধিক শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দিয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে স্কুলে ফিরছে শিশু-কিশোররা। নতুন বই, নতুন খাতা আর নতুন স্বপ্ন নিয়ে তাদের এই পথচলাকে আরও আনন্দময় ও উৎসাহব্যঞ্জক করতে পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ব্যতিক্রমী ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আয়োজন করে ‘মা ফাউন্ডেশন ইউএসএ’। আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কর্মসূচিতে সহযোগিতা করে নিউইয়র্কের স্বনামধন্য হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফার্স্ট এইড হোমকেয়ার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রায় ৫০০টি স্কুলসামগ্রী তুলে দেন মা ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট ড. জিসি প্যাট এবং ভাইস প্রেসিডেন্ট শাহজাদী পারভিন সারাহ। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ প্রায় ১০ ধরনের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্কুলে ফেরার প্রস্তুতিতে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেওয়া প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে ফার্স্ট এইড হোমকেয়ার এবং মা ফাউন্ডেশনের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে শিশু-কিশোরদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়ক বলে মনে করেন উপকারভোগী পরিবারগুলো।

মা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. জিসি প্যাট বলেন, স্কুলে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে কমিউনিটির শিশুদের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

ভাইস প্রেসিডেন্ট শাহজাদী পারভিন সারাহ বলেন, আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সামাজিক কাজ করার চেষ্টা করছি। প্রতিষ্ঠার পর থেকে প্রতিমাসেই আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবী কার্যক্রমকে এগিয়ে নিতে যে কেউ মা ফাউন্ডেশনে অনুদান দিতে পারেন।

কর্মসূচিতে জ্যাকসন হাইটস ও আশপাশের এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। কুইন্স ও ব্রুকলিনের পাশাপাশি বাফেলোতেও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে আইসক্রিমও বিতরণ করা হয়।নতুন শিক্ষাবর্ষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের স্কুলজীবনের নতুন যাত্রাকে আরও আনন্দময় ও উৎসাহব্যঞ্জক করে তুলতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান মা ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা।

Posted ১১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.