শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো

ছবি : রয়টার্স

আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ব্যবধানে হারিয়ে ২২ বছর পর টুর্নামেন্টটির সেমিফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো। প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে শুক্রবার রাতে শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণে চাপ সৃষ্টি করে মরক্কো। দ্রুতই আসে সেই চাপের ফল।

ম্যাচের ২৬ মিনিটে। আশরাফ হাকিমির নেওয়া কর্নারে আইউব এল কাবি হেড করে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে। সুযোগ হাতছাড়া করেননি ব্রাহিম দিয়াজ। কাছ থেকে বল জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। চলতি আসরে টানা পাঁচ ম্যাচে গোল করলেন দিয়াজ।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ক্যামেরুন। তবে মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানোয় খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। প্রথমার্ধের বাকি সময়ে মরক্কোই বেশি আক্রমণ শানায়, যদিও ব্যবধান আর বাড়াতে পারেনি। বিরতির পর বলের দখল বাড়ালেও মরক্কোর রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ক্যামেরুন। উল্টো মরক্কোর হয়ে ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল সাইবারি। আবদে সামাদ এজ্জালজৌলির সেট-পিস থেকে পাওয়া বলে নিয়ন্ত্রণ নিয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। টুর্নামেন্টে এটি তার প্রথম গোল।

শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মরক্কো। গ্যালারি ভর্তি সমর্থকদের উল্লাসের মধ্য দিয়ে জয় নিশ্চিত করে অ্যাটলাস লায়ন্সরা। ২০০৪ সালের পর এবারই প্রথম আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া অথবা নাইজেরিয়া। ১৯৭৬ সালের পর প্রথম শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল স্বাগতিকরা।

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.