নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েসন ইউ এস এ ইনক এর বার্ষিক সাধারণ সভা, বার্ষিক ডিনার পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত রোববার সিটির আগ্রা পার্টি হল এন্ড রেষ্টুরেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন মজুমদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন এর্টনী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম সাবেক, ঢাকা জেলা সমিতির সভাপতি দুলাল বেহেদু, মর্টগেজ পেশাজীবী ক্রিস রুদ্র, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের নিশান রহিম, সাবেক কোষাধ্যক্ষ ও পোস্ট মাষ্টার মোঃ হুমায়ুন কবির।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন সামান আলম মোয়াজ। গীতা পাঠ করেন সংগঠনের ওয়েলফেয়ার সম্পাদক উত্তম সমদ্দার। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বক্তব্য পর্ব শুরু হয় সভাপতির শুভেচ্ছা বক্তব্য পর বক্তব্য রাখেন মুঃ এন আলম মিনা। তিনি সংগঠনের নানা দিকনির্দেশনা, বিগত বছর গুলোর সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। কার্যকরি কমিটির মধ্যে বক্তব্য দেন অর্থ সম্পাদক মোঃ আমানুল ইসলাম তিনি বিগত বছরের আয়ব্যয়ের হিসাব প্রদান করেন।
বক্তব্য রাখেন সহ সভাপতিবৃন্দ মোঃ মোজাম্মেল হক, মতিলাল দাস ও সানি গোপ, সহ সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন সানি ও সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ওয়েলফেয়ার সম্পাদক উত্তম সমদার, নির্বাহী সদস্য এম ডি কামাল।
প্রধান অতিথি এর্টনী মঈন চৌধুরী নতুন বছর ২০২৬ এ সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের মঙ্গল কামনা ও সকল প্রকার সহযোগিতা দানের আশ্বাস দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সংগীত ও নৃত্য অনুষ্টিত হয়। নৃত্যে অংশ গ্রহন করেন পৃথিলা সাহা, স্নেহা সাহা, ও প্রানাধিকা গোপ। গানে অংশ গ্রহন করেন প্লামী গোপ ও শিল্পী রাজিব ভট্টাচার্য।
Posted ৪:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)