বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঠিকানার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

নিউইয়র্ক :   |   শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঠিকানার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

গত ৭ ফেব্রুয়ারি শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘ঠিকানা কমিউনিটি হাব’ যেন হয়ে উঠেছিল উষ্ণতা আর উৎসবের এক জীবন্ত চিত্র। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণের জোয়ারে দুর্দান্ত জমে উঠেছিল ‘ঠিকানা পিঠা উৎসব’।

এদিন দুপুর গড়াতেই একে একে ভিড় জমাতে শুরু করেন নানা শ্রেণি-পেশার মানুষ। আর বিকেল নামতেই আত্মীয়প্রিয় মানুষগুলোর উপস্থিতিতে পুরো হল পরিণত হয় আড্ডা আর উৎসবের এক কোলাহলমুখর মিলনমেলায়। সুবিশাল ও সাজানো-গোছানো ‘ঠিকানা কমিউনিটি হাব’-এর চারদিকে ছড়িয়ে পড়েছিল চা আর কফির ধোঁয়া, সঙ্গে পিঠা, চটপটি, ফুচকা আর ঝালমুড়ির সুবাসে ভরে উঠেছিল গল্পের পর গল্প। খোলা মঞ্চে কখনো কবিতার মায়া, কখনো কৌতুকের হাসি, আবার কখনো শিল্পীদের গানে মুগ্ধ হয়ে সময়ের হিসেব ভুলে গিয়েছিলেন উপস্থিত সবাই।

ঠিকানা কমিউনিটি হাব-এর খোলা মঞ্চে স্বাগত বক্তব্য দেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। প্রবাসের অন্যতম প্রধান ছড়াকার মনজুর কাদের ও উৎসবের প্রধান সমন্বয়কারী ও ঠিকানা টিভির হেড অব প্রোডিউসার আবির আলমগীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেনÑঠিকানার সদ্য সাবেক প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, নারী নেত্রী অধ্যাপিকা হুসনে আরা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আলতাফ হোসেন, মর্টগেজ বিশেষজ্ঞ জন ফাহিম, কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান পান্না, সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণ, সাংবাদিক ও সংগঠক আনিসুল কবির জামিল, বিশিষ্ট ব্যবসায়ী জাহান মনি ও বদরুদ্দোজা সাগর, লেখক-সাহিত্যিক ও প্রকাশক হুমায়ূন কবির ঢালী, নারী উদ্যোক্তা শায়লা ইফতেখার, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ জামান, সংস্কৃতিকর্মী ক্রিস্টিনা লিপি রোজারিও ও মাকসুদা আহমেদ, কানাডা প্রবাসী মাসুদুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব শামীম শাহেদ, ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন, তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা ও উইভার-এর ফাউন্ডার ও সিইও রুহিন হোসেন, ঠিকানা টিভির হেড অব এন্টারটেইনমেন্ট চিত্রনায়ক জায়েদ খান, ঠিকানার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান, জন কবির, শাহ মাহবুব, টিনা রাসেল, রুহিন হোসেন, বাউল শিল্পী করিম হাওলাদার, ক্রিস্টিনা লিপি রোজারিও প্রমুখ।

অনুষ্ঠানে ঠিকানা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও সিওও মুশরাত শাহীন অনুভা, অন্যতম পরিচালক নাদিয়া শাহীন, ঠিকানা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট-এর উপদেষ্টা রুহিন হোসেন, নির্বাহী সম্পাদক জাবেদ খসরু, বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নাশরাত আর্শিয়ানা চৌধুরী, ঠিকানা টিভির হেড অব প্রোডিউসার আবির আলমগীর, হেড অব এন্টারটেইনমেন্ট চিত্রনায়ক জায়েদ খান, হেড অব প্রোগ্রাম জন কবির, ঠিকানা টিভির সিনিয়র রিপোর্টার আপেল মাহমুদ ছাড়াও উপস্থিত ছিলেন রেহানা রব, ডিজাইনার নুশরাত এলিন, লায়ন মিজানুর রহমান, শফিকুল ইসলাম, সাংবাদিক এমদাদ দিপু, শামীমা জামান, আদনান সিদ্দিকী, মো. রেজাউল করিম (রেণু), প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, ঠিকানার সার্কুলেশন বিভাগের প্রধান নাহিদ-উদ-রব, ঠিকানার সাবেক পরিচালক মোহাম্মদ আবুল হাসনাত প্রমুখ।

উপস্থিত অতিথিরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ঠিকানা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও সিওও মুশরাত শাহীন অনুভাকে এ ধরনের চমৎকার একটি আয়োজনের জন্য। একই সঙ্গে তারা ধন্যবাদ জানিয়েছেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন এবং অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও ঠিকানা টিভির হেড অব প্রোডিউসার আবির আলমগীরকে, এ ধরনের সফল অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়ার জন্য। অনুষ্ঠান শেষে তৃপ্তির ঢেকুর নিয়ে ঘরে ফেরেন প্রবাসীরা।

Posted ১১:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.