বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র রমজান উপলক্ষ্যে মুসলিম কমিউনিটির পাশাপাশি মূলধারার রাজনীতিক, জনপ্রতিনিধি আর নেতৃস্থানীয় নন মুসলিমের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলার মধ্য দিয়ে সফল হলো নিউইয়র্কের স্বনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল।
‘অ্যানুয়াল কমিউনিটি ইফতার’ শীর্ষক এবারের ২৩তম অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাশালী কংগ্রেস সদস্য গ্রেস মেং সহ সিটি মেয়র, কুইন্স বরো প্রেসিডেন্ট ও কুইন্স ডিষ্ট্রিক্ট অফিসের প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সহ কমিউনিটির উল্লেখ্যোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিটির ফ্রেসমেডোর সিরাজী কাবাব হাউজে গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান। ফলে অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত পরিণত হয়।

ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ব্যতিক্রমী এই বর্ণাঢ্য আয়োজনে অতিথিদের স্বাগত জানান সংগঠনের প্রতিষ্ঠতা ও সভাপতি এবং জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার ও ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী সহ অনুষ্ঠান আয়োজক কমিটি ও কার্যকরী কমিটির কর্মকর্তারা।

হাফেজ আদেল সিদ্দিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমে পবিত্র রমজানের উপর আলোচনা করেন ইমাম হাসান আকবর। এরপর বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। ইফতার গ্রহনের আগে ও পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ, জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল এইচ খান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কুইন্স বরো প্রেসিডেন্ট-এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, নিউইয়র্ক সিটি হেলথ বিভাগের প্রতিনিধি রোজা, কুইন্স ডিষ্ট্রিক্ট অফিসের প্রতিনিধি রোকেয়া আক্তার, স্থানীয় পুলিশ প্রিসেক্টের কমান্ডার ব্লাক লর্টেন, ইউএন রিলেজিয়াস কমিটির সেক্রেটারী জেনারেল ড. দিলিপ কুমার জি, শ্রী চিন্ময় সেন্টারের প্রেসিডেন্ট রচনা ঘোষ, ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা অধ্যাপক শাহাদৎ হোসেন, সিনিয়র সহ সভাপতি এএফএম মিসবাহউজ্জামান, সাবেক সভাপতি বিলাল চৌধুরী, মেডোব্রুক মর্টগেজ-এর আকিব হোসাইন, খানস টিউটোরিয়াল এর সিইও ড. ইভান খান, নিউইয়র্ক ষ্টেট কম্পট্রোলার প্রার্থী রাজ গোয়েল, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩২ এর আগামী নির্বাচনে প্রার্থী মোহাম্মদ মোল্লা ও ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-২৪ এর প্রার্থী মাহতাব খান, পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশন করেন নতুন প্রজন্মের রিদওয়ানা রহমান রাহী। অনুষ্ঠান পরিচালনা করেন ‘অ্যানুয়াল কমিউনিটি ইফতার’ কমিটির কনভেনার মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব ইসমাইল হোসেন স্বপন এবং ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী।

অনুষ্ঠানে কংগ্রেসওম্যান গ্রেস মেং তার বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেন এবং বাংলাদেশী কমিউনিটি সহ ফ্রেন্ডস সোসাইটির কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক হককথা, বার্তা সংস্থা ইউএনএ ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, ম্যাগাজিন জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, সাংবাদিক এস এম সোলায়মান ও ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে চরমোনাইয়ের পীর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিক, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাষ্টি বোর্ড সদস্য আহসান হাবীব, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও সাবেক কর্মকর্তা নূরুল হক, ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা সালেহ আহমেদ, রেজাউল করীম চৌধুরী ও অধ্যাপিকা হুসনে আরা বেগম, জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশন (জেবিএ)-এর সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, রাজু ল ফার্মের সিইও মি, রোকন, ইথিনাল হোম কেয়ারের কর্ণধার ওমর বিন, আল হারমাইন গ্রুপের ফজলুর রহমান, রিলায়েবল হোম কেয়ারের পরিচালক আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী হেলাল, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের ধন্যবাদ সূচক বক্তব্য এবং কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ‘অ্যানুয়াল কমিউনিটি ইফতার’ কমিটির কো কনভেনর ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি, কো-অর্ডিনেটর জে মোল্লা সানি, আখতার বাবুল, নওশাদ হায়দার, শরীফ হোসাইন, জয়েন্ট মেম্বার সেক্রেটারী হিমু মিয়া, সাইদুল ইসলাম, ইকবাল আহমেদ ও মহিন উদ্দিন পাটোয়ারী, ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী সদস্য রিজু মোহাম্মদ।

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.