নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রবাসের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি আয়োজিত এ বছরের দ্বিতীয় ইফতার মাহফিল গত ৯ মার্চ সোমবার জ্যামাইকার ইকরা পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রাব্বি খোকন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দীন দেওয়ান, ট্রাস্টি বোর্ডের সদস্য আহসান হাবিব ও মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ইফতার মাহফিলের আহ্বায়ক ও সহ-সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব ও সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, সাবেক কর্মকর্তা আখকার হোসেন এবং অ্যাসেম্বলি প্রার্থী ও সাবেক কর্মকর্তা জে মোল্লা সানী।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ইফতার মাহফিলের প্রধান সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক ডিউক খান, যুগ্ম আহ্বায়ক ও স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী এবং সমন্বয়কারী ও কার্যকরী সদস্য হাসান খান। এছাড়া উপস্থিত ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ছদরুন নূর, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, শাহ নেওয়াজ গ্রুপের মিডিয়া পরিচালক ফরিদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক ফরিদ আলমসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দীন দেওয়ান, সহ-সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যকরী সদস্য হারুন উর রশীদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মো. সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মনসুর আহমেদ ও হাসান খান।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)