| বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
মেডোব্রুক মর্টগেজ
নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে মেডোব্রুক মর্টগেজের উদ্যোগে ইফতার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার স্থানীয় সিরাজি পার্টি হলে এ আয়োজন সম্পন্ন হয়। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা। সার্বিক তত্ত্বাবধান করেন মেডোব্রুক মর্ডগেজের প্রেসিডেন্ট ও সিইও আকিব হোসাইন। এ সময় তিনি আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, মেডোব্রুকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রিয়েল এস্টেট ব্যবসায়ী, রিয়েলেটর, মর্টগেজ কোম্পানির প্রতিনিধি, সেলস ও বায়িং প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে বিশেষভাবে যোগ দেন আকিব হোসাইনের বাবা-মা, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অতিথিরা তাদের উপস্থিতিকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং আয়োজকদের এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
জেবিবিএ
নিউইয়র্ক : বাংলাদেশি কমিউনিটির বৃহত্তম ব্যবসায়িক সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)। সংগঠনটি তিনটি ভাগে বিভক্ত হলেও কার্যত দুটি অংশ সক্রিয় রয়েছে। এর একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন গিয়াস আহমেদ ও তারেক হাসান খান; যার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার শাহ নেওয়াজ। অন্য অংশে নেতৃত্ব দিচ্ছেন হারুন ভূঁইয়া ও ফাহাদ সোলায়মান। গত ১২ মার্চ স্থানীয় একটি রেস্টুরেন্টে বিভক্ত জেবিবিএ’র এই দুই অংশ যৌথভাবে ঐক্যের বার্তা নিয়ে ইফতার পার্টির আয়োজন করে। জ্যাকসন হাইটস এলাকার অধিকাংশ বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এতে অংশ নেন। ধর্মীয় ইফতার অনুষ্ঠান হলেও পুরো আয়োজন ছিল উৎসবমুখর। কুশল বিনিময়, বক্তৃতা, নির্বাচনী প্রচারণা, মাহফিল ও দোয়া- সবকিছুই অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিলে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রভাবশালী কংগ্রেসওম্যান গ্রেস মেং, অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা এবং স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান। ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, ফাহাদ সোলায়মান, তারেক হাসান খান এবং কামরুজ্জামান কামরুল। দোয়া পরিচালনা করেন ইসলামী টিভির প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল্লাহ।
ইফতার পার্টিতে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- আব্দুর রহিম হাওলাদার, আসেফ বারী টুটুল, লায়ন রকি আলিয়ান, রানো আমেনা নেওয়াজ, নাঈমা খান, হারুন ভূঁইয়া, জেএফএম রাসেল, মহিউদ্দীন দেওয়ান, কামরুজ্জামান কামরুল, শামসুল হক, হাসান জিলানী, নুরুল আজিম, আবু জুবায়ের দারা, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, মশিউর রহমান মজুমদার, মাসুদ রানা তপন, আহমেদ সোহেল, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মফিজুর রহমান, সারোয়ার হোসেন বাবু, আব্দুস সোবহান, এমএন হায়দার মুকুট, রেজোয়ানা রাজ্জাক সেতু, অধ্যাপক রফিকুল ইসলাম, বাদশা মিয়া, জাসির কবির এবং ডা. বর্ণালী হাসান।
অলকাউন্টি হেলথকেয়ার গ্রুপ
নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন অলকাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ বুধবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গ্রাহক ও কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল কাদের, সিআইপির আমন্ত্রণে কমিউনিটির শীর্ষ স্থানীয় ব্যক্তিরা এ ইফতারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূলধারার নেতা নেতা গিয়াস আহমেদ, ইমাম কাজী কায়্যুম, বাপার সাবেক প্রেসিডেন্ট শামসুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আজম, শাহ শহিদুল হক, তারেক হাসান, কামরুল ইসলাম সনি প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মুহাম্মদ কাদের, সিআইপি জানান, অল অলকাউন্টি হেলথকেয়ার গ্রপের অধীনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অলঅল কাউন্টি হোম কেয়ার, অলকাউন্টি অ্যাডাল্ট ডে কেয়ার, নবান্ন রেস্টুরেন্ট, নবান্ন সুপার মার্কেট, বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন ও অল কাউন্টি মেডিকেল ট্রেনিং স্কুল।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)