নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আজকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ।৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন- রকি আলিয়ান, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাঈদ ও নুরুল আজিম।
গত ৩১ মার্চ গুলশান ট্যারেসে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবের এক সভায় এ নির্বাচন কমিশন গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেএফএম রাসেল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর২-এর সেকেন্ড ভাইস গভর্নর শাহ নেওয়াজ।জানা গেছে, আগামী মে মাসের তৃতীয় সপ্তাহে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ইতোমধ্যে তিনজন প্রার্থী আগ্রহের কথা জানিয়েছেন। তারা হলেনÑ বর্তমান সভাপতি জেএফএম রাসেল, সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী এবং সিনিয়র লায়ন এসএম আলম। উল্লেখ্য, এসএম আলম গত বছরও একই পদে নির্বাচন করেছিলেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান কোষাধ্যক্ষ ও সানম্যান গ্লোবাল মানিট্রান্সফারের সিইও মাসুদ রানা তপন। তার বিপরীতে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এমএন হায়দার মুকুট। বর্তমানে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য সংখ্যা ২ শতাধিক। ক্লাব সদস্যদের সদস্যপদ নবায়নের সময়সীমা ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
Posted ১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)