বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র কার্যকরী পরিষদের সভা গত রোববার জ্যাকসন হাইটস এর নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল। সভায় সংগঠনের নতুন কমিটির কাছে বিগত দুই বছরের হিসাব বুঝিয়ে দেন সংগঠনের কোষাধ্যক্ষ আবু ছাদেক, নতুন কমিটির ইফতার মাহফিলের হিসাব পেশ করা হয় এবং রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক এর ক্রয় কৃত কবরস্থানের সার্টিফিকেট নতুন কমিটির কাছে হস্তান্তর করা হয়। এই কবরগুলো চাঁদপুরবাসীর সকলের জন্য উন্মুক্ত থাকবে। গত রমজানে চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে অন্ধ হাফেজ এবং গরিব দুঃখীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক এর পক্ষ থেকে, একথাও সভায় আলোচিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মু ফখরুল ইসলাম মাছুম। তিনি বলেন, এ সংগঠন আমাদের সকলের প্রাণের সংগঠন সংগঠনের উন্নতি সমাজের কল্যাণই আমাদের একমাত্র কাম্য। এছাড়া কে কি বলল কে কি করল, এটা আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হলো আমরা কি করতে পারলাম এই সমাজের জন্য এটাই হচ্ছে কাজ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতি সন্তান বাংলাভিশন যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোঃ সোহেল হোসাইন তিনি বলেন কিভাবে চাঁদপুর কে ঐক্যবদ্ধ রাখা যায় সে চেষ্টায় অব্যাহত রাখবেন। বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম মনির, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হামিদ,সহ-সভাপতি মোঃ কবির,সহ-সভাপতি মোবারক হোসাইন,সহ-সভাপতি মোঃ রেজাউর রহমান রাজু,সহ-সভাপতি মিঞা ওবায়দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন রুমান,সাংগঠনিক সম্পাদক রাজন হাসান, জাহাঙ্গীর তরফদার

সভায় আগামী ৫ জুলাই লং আইল্যান্ড এর হেকশেয়ার স্টেট পার্কে সংগঠনের পিকনিক অনুষ্ঠান, চাঁদপুরে দরিদ্র ও অসহায় ব্যক্তিদের জন্য প্রতিবছর দুটি করে ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় কবর পরিচালনা কমিটি গঠন করা হয়। পরিচালনা কমিটির সদস্যরা হলেন মোঃ ফখরুল ইসলাম মাছুম, নূরে আলম মনির, মোঃ কবির, আক্তার হামিদ, মোঃ রেজাউর রহমান রাজু, মিঞা ওবায়দুর রহমান, মোঃ মাহাবুবুর রহমান, হাসান মাহমুদ সোহেল, আবু ছাদেক। উল্লেখ্য এই কবর চাঁদপুরবাসীর অসহায় মানুষদেরকে বিনামূল্যে দেওয়া হবে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হামিদ, সহ-সভাপতিবৃন্দ মোঃ কবির, মোবারক হোসাইন, মোঃ রেজাউর রহমান রাজু, মিঞা ওবায়দুর রহমান, মোঃ মিজানুর রহমান ও মকসেদুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল, সহ-সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন রুমান, ডাক্তার মোঃ মইনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আবু ছাদেক, সাংগঠনিক সম্পাদক রাজন হাসান, প্রচার সম্পাদক নূর হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন মিয়াজী, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা শাহানারা কবির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা ফারহানা আক্তার শিমু, ক্রীড়া সম্পাদক মোঃ জাকির হুসাইন, দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্যবৃন্দ নূরে আলম মনির, ফাতেমা আক্তার, ফরহাদ প্রধান, ফজল এলাহী রুম্মান, মাহমুদুল হাসান, মাসুদ আলম, মনসুর আলম ইমন, এমদাদুল হক, মোঃ এম হাসান, হাসনুজ্জামান, কাউসার আলম, কাওসার পাটোয়ারী, হুমায়ুন কবির, সাহাবুদ্দিন সাহিন, জাহাঙ্গীর তরফদার, শাহিন আহমেদ ডালি. এস এম সিকান্দার খান, মোঃ বিল্লাল হুসাইন, ফয়েজ আমিন তালুকদার, আবু বি সিদ্দিক মিসরী, অ্যাডভোকেট হাফিজুর রহমান। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আক্তার হামিদ এবং সহ-সভাপতি মিঞা ওবায়দুর রহমান ভাইদের আব্বা আম্মা বাংলাদেশে ইন্তেকালে ওনাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Posted ১:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.