বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মিশিগানে ঐক্যবদ্ধ মৌলভীবাজার সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

​মিশিগান :   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মিশিগানে ঐক্যবদ্ধ মৌলভীবাজার সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত মৌলভীবাজার প্রবাসীদের দীর্ঘদিনের বিভেদ ঘুচিয়ে অবশেষে এক কাতারে সামিল হলেন কমিউনিটির নেতৃবৃন্দ।

গত ১২ এপ্রিল রোববার ওয়ারেন সিটির এক রেস্তোরাঁয় আয়োজিত সভায় মৌলভীবাজার জেলার দুটি পৃথক সংগঠন ‘মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান’ এবং ‘মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান, যুক্তরাষ্ট্র’কে বিলুপ্ত করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ​আব্দুল বশিরের সভাপতিত্বে এবং আব্দুল মতলিবের সঞ্চালনা ও ঐকান্তিক প্রচেষ্টায় এই ঐতিহাসিক ঐক্য সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সুধীজন ও মুরব্বিদের অনুরোধে দুই সংগঠন একীভূত হওয়ার সিদ্ধান্ত নিলে উপস্থিত সকলে উচ্ছসিত হন। আগামী দিনে মৌলভীবাজারের কৃষ্টি ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরতে এবং প্রবাসীদের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ঐক্যবদ্ধ হওয়ার এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সবার মতামতের ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: ​আহ্বায়ক: আব্দুল বশির, ​সদস্য সচিব: আব্দুল মতলিব, ​সদস্যবৃন্দ: হারুন মিয়া, ইকবাল চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ (শায়রু), ফয়জুর খোকন, খছরু ইসলাম, লুৎফুর রহমান ও মাইকেল মহসিন। উল্লেখ্য, সংগঠনের চূড়ান্ত নাম পরবর্তীতে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নির্ধারণ করা হবে। উপস্থিত ছিলেন কমিউনিটির বরেণ্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাদের মধ্যে ছিলেন- আনেয়ার আক্তার চৌধুরী, নাজমুজ্জামান ইয়ামিন, মোঃ হাবিবুর রহমান চৌধুরী, সৈয়দ মতিউর রহমান, সৈয়দ সিকন্দর আলী, তারেক জামান, সৈয়দ আহমেদ আলী (পলাশ), সৈয়দ মন্জুর আলী, শাহীন আহমেদ, মোহাম্মদ আবুছায়িদ, হাসান তারেক, আলি সব্দর খান বাবর, আব্দুস সালাম মনজু, মোহাম্মদ রহমান খসরু, আবেদ মনসুর, মাছুম মতলিব, সৈয়দ ইরফান, সাজ্জাদুর রহমান রাজন, রেদওয়ান আহমেদ, সাইফুল চৌধুরীসহ আরও অনেকে।

আলোচনা ও পর্যালোচনা শেষে উপস্থিত সকলে এই ঐক্য প্রচেষ্টাকে ‘সর্বজন প্রশংসিত পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার বাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Posted ১০:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.