বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

লায়ন্স ইন্টারন্যাশনালের ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ শাহ নেওয়াজকে সংবর্ধনা

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

লায়ন্স ইন্টারন্যাশনালের ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ শাহ নেওয়াজকে সংবর্ধনা

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের চেয়ারম্যান, গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং কমিউনিটির সুপরিচিত সমাজসেবী লায়ন শাহ নেওয়াজ লায়ন্স ইন্টারন্যাশনাল-এর ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ নির্বাচিত হওয়ায় সংবর্ধিত ও অভিনন্দিত হয়েছেন। কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বলেন, “কমিউনিটির ভালোবাসায় আমি সত্যিই আপ্লুত।

সবাইকে সঙ্গে নিয়ে কমিউনিটির কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চাই।” ১১ মে সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন শাহ নেওয়াজ গ্রুপের মিডিয়া ডিরেক্টর সাংবাদিক ফরিদ আলম এবং একই গ্রুপের ডিজিএম ও সময় টিভির যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান অনিক রাজ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, জ্যামাইকা বাংলাদেশি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে লায়ন শাহ নেওয়াজকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।বক্তারা শাহ নেওয়াজকে একজন ভদ্র, অমায়িক, মানবিক ও পরোপকারী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল-এর মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনের ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ পদে তাঁর নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের বিষয়।

বক্তারা আশা প্রকাশ করেন, আগামীতে তিনি ডিস্ট্রিক্ট গভর্নর এবং ভবিষ্যতে আন্তর্জাতিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির মুখ আরও উজ্জ্বল করবেন। এ সময় বক্তারা শাহ নেওয়াজের এই সাফল্যের পেছনে তাঁর সহধর্মিণী, শাহ নেওয়াজ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সংগীতশিল্পী রানো নেওয়াজের গুরুত্বপূর্ণ অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল হক মিলন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক লায়ন মোহাম্মদ সাঈদ, বাংলাদেশ লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর পিডিজি এলএন এম এস শেকিল চৌধুরী, লায়ন আহসান হাবীব, লায়ন হাসান জিলানী, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, জ্যামাইকা বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের রকি, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসির খান পল, আমিন মাহেদী, আনিসুল কবীর জাসির, বদরুদ্দোজা সাগর, নওশাদ হায়দার, সালেহ আহমেদ মানিক, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, শাহানাহ সোসাইটি’র প্রতিনিধিসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শহীদুল্লাহ। পরে স্বাগত বক্তব্য দেন আয়োজক ফরিদ আলম। এছাড়া বক্তব্য রাখেন রানো নেওয়াজ, অনিক রাজ, আবু বকর সিদ্দিকী, বেলাল আহমেদ ও মাহমুদা হাসিন কনা।

অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আড্ডা, সংগীত পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে সম্পন্ন হয়। সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি ও কামরুজ্জামান বকুল। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন সোনিয়া সিরাজ।

Posted ১১:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.