বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্রুকলীনে সিএমবিবিএ’র পথমেলা ৬ জুন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ব্রুকলীনে সিএমবিবিএ’র পথমেলা ৬ জুন

নিউইয়র্কে বাংলাদেশী অভিবাসীদের অন্যতম বসতি চার্চ-ম্যাকডোনাল্ড এলাকা। স্থানীয়ভাবে বাংলাদেশীদের বড় একটি অংশ বিভিন্ন ধরণের ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন-‘সিএমবিবিএ’ নামে একটি সংগঠনও গড়ে তুলেছেন তারা। বিগত দেড় দশক ধরে সংগঠনটি ধারাবাহিকভাবে আয়োজন করে আসছে পথমেলা।

সিএমবিবিএ’র আয়োজনে এবার ১৬তম পথমেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ জুন, শনিবার। ব্রুকলীনের প্রাণকেন্দ্র স্থানীয় ম্যাকডোনাল্ড এভিন্যুতে দুপুর ১টা থেকে টানা রাত ১০টা পর্যন্ত চলবে পথমেলায় বর্ণাঢ্য কার্যক্রম। ঐতিহ্যবাহী এই পথমেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিএমবিবিএ। পথমেলার আনুষ্ঠানিক ঘোষণা দিতে গত ১৯ মে, মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলন। সংবাদ সম্মেলনে পথমেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ও প্রশ্নের উত্তর দেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় মেলার আহ্বায়ক মামুনূর রশীদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম, সিএমবিবিএর সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মঈনুল আলম বাপ্পী, ম্যাগাজিন সম্পাদক মীর কাশেম, কো-অডিনেটর মেহেদী হাসান সিমন, বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডসশীপ সোসাইটির প্রেসিডেন্ট কাজী আজম, সেক্রেটারী এসএম ফেরদৌস ও প্রধান উপদেষ্টা ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

সিএমবিবিএ’র ১৬তম পথমেলা আয়োজন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। আসন্ন পথমেলায় ব্রুকলীন ছাড়াও নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী রাজ্যে বসবাসকারী বাংলাদেশীরা অংশ নিবেন বলে জানান তারা। মেলায় বাংলাদেশী ও আমেরিকান পণ্যের বিপুল সংখ্যক স্টল থাকবে। অতীতের মতো এবারের পথমেলায়ও বাংলাদেশী অভিবাসীদের মধ্য থেকে এবার কৃতিমান তিনজনকে সম্মানিত করা হবে।

সেক্ষেত্রে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেয়া হবে। দুপুর দেড়টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর ধারাবাহিকভাবে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিবেন দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীবৃন্দ। পথমেলায় বাংলাদেশী কমিউনিটি ছাড়াও মূলধারার জনপ্রতিনিধিগণ অংশ নিবেন বলে জানান নেতৃবৃন্দ। একটি স্মরণিকাও পথমেলা উপলক্ষে প্রকাশ করা হবে।

এবারের মেলায় অতীতের মতো বাংলাদেশের জাতীয় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন সর্বাত্মক চেষ্টা চলছে। পথমেলায় নিরাপত্তা ও শান্তি শৃংখলা রক্ষার জন্য সর্বাত্নক প্রস্তুতি গ্রহণ করা হবে বলেও জানান তারা। আয়োজকবৃন্দ পথমেলা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Posted ১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.