বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটিতে বিনামূল্যে ‘২-কে’ চাইল্ড কেয়ার কার্যক্রমের আবেদন শুরু

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিটিতে বিনামূল্যে ‘২-কে’ চাইল্ড কেয়ার কার্যক্রমের আবেদন শুরু

নিউইয়র্ক সিটিতে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যের চাইল্ড কেয়ার কার্যক্রম ‘২-কে’ (২-ক)-এর আবেদন প্রক্রিয়া ২৬ মে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মেয়র জোহরান মামদানির সাশ্রয়ী ও সর্বজনীন চাইল্ড কেয়ার নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে চালু হওয়া এই কর্মসূচির আওতায় পরিবারের আয় নির্বিশেষে সব শ্রেণির পরিবারের দুই বছর বয়সী শিশুরা বিনামূল্যে শিশু যত্ন সুবিধা পাবে।

নিউইয়র্ক সিটির ইতিহাসে এই ধরনের উদ্যোগ এবারই প্রথম।উল্লেখ্য, ২০২৪ সালে নিউইয়র্কে কেন্দ্রভিত্তিক চাইল্ড কেয়ার সেবার জন্য পরিবারগুলোকে গড়ে বছরে ২৩ হাজার ডলারেরও বেশি ব্যয় করতে হয়েছে। আগ্রহী পরিবারগুলো শিক্ষা বিভাগের অনলাইন পোর্টাল ‘মাইস্কুলস’ (MySchools)-এর মাধ্যমে আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীদের আসন বরাদ্দের ফলাফল ৪ আগস্টের মধ্যে জানানো হবে।

চলতি বছরের সেপ্টেম্বরে পাঁচটি বরোর উচ্চ-চাহিদাসম্পন্ন পাঁচটি স্কুল ডিস্ট্রিক্টে মোট ২ হাজার আসন নিয়ে কর্মসূচিটি চালু হবে। নির্বাচিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ম্যানহাটনের ওয়াশিংটন হাইটস ও ইনউড, ব্রুকলিনের ব্রাউনসভিল ও ক্যানার্সি, ব্রঙ্কসের ফোর্ডহ্যাম ও বেলমন্ট এবং কুইন্সের ওজোন পার্ক ও রকঅ্যাওয়েজ অঞ্চল। শহর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর আসনসংখ্যা বাড়িয়ে ১২ হাজারে উন্নীত করা হবে। পাশাপাশি মেয়র মামদানি তাঁর প্রথম মেয়াদের শেষ নাগাদ পুরো নিউইয়র্ক সিটিতে এই সুবিধা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এই কর্মসূচির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এর দীর্ঘ সময়সীমা। বর্তমানে ৩-কে (৩-ক) ও প্রি-কে (চৎব-ক) কর্মসূচির অধিকাংশ আসন সকাল ৮টা থেকে বিকেল ২টা ২০ মিনিট পর্যন্ত এবং সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত পরিচালিত হয়।

কিন্তু ২-কে কর্মসূচির নির্ধারিত সময় হবে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং এটি বছরজুড়ে ১২ মাস চালু থাকবে। ফলে কর্মজীবী পরিবারগুলোকে স্কুল-পরবর্তী ও গ্রীষ্মকালীন চাইল্ড কেয়ারের অতিরিক্ত খরচ বহন করতে হবে না, যা তাদের আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমাবে। এই কর্মসূচি বাস্তবায়নে নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকার চলতি অর্থবছরের জন্য ৭৩ মিলিয়ন ডলার এবং আগামী অর্থবছরের জন্য ৪২৫ মিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে।

Posted ৪:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.