বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ সোসাইটি সদস্য নিবন্ধন শেষ ৩০ জুন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশ সোসাইটি সদস্য নিবন্ধন শেষ ৩০ জুন

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে চলমান সদস্য নিবন্ধন কার্যক্রম আগামী ৩০ জুন শেষ হবে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রক্রিয়া এগিয়ে চললেও ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। সংশ্লিষ্টদের ধারণা, আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে পারে বহুল আলোচিত এ নির্বাচন।

বাংলাদেশ সোসাইটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদস্য নিবন্ধনের শেষ সময় আগামী ৩০ জুন ২০২৬। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এলমহার্স্টে অবস্থিত বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিবন্ধনের সুবিধার্থে নির্ধারিত সময়ের পাশাপাশি কার্যকরী পরিষদের সদস্যদের মাধ্যমেও সদস্যপদ গ্রহণের সুযোগ রাখা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হচ্ছে।

যারা আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে চান অথবা সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হতে আগ্রহী, তাদের সাধারণ সদস্য কিংবা আজীবন সদস্য হিসেবে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

সদস্য নিবন্ধনের জন্য নির্ধারিত ফরম পূরণ করে সঠিক তথ্য প্রদান করতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল বলে গণ্য হবে। নিবন্ধন ফরম বাংলাদেশ সোসাইটির কার্যালয় অথবা সংগঠনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।সদস্য ফি নির্ধারণ করা হয়েছে আজীবন সদস্যদের জন্য ৫০০ ডলার এবং সাধারণ সদস্যদের জন্য ২০ ডলার। এ বছর প্রথমবারের মতো অনলাইনে সদস্যপদ গ্রহণ ও নবায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে সদস্যরা ঘরে বসেই নতুন সদস্যপদ গ্রহণ কিংবা নবায়নের আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে সভাপতি আতাউর রহমান সেলিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে। সংগঠনের নেতারা নির্ধারিত সময়ের মধ্যে সদস্য নিবন্ধন সম্পন্ন করার জন্য সকল প্রবাসী বাংলাদেশির প্রতি আহ্বান জানিয়েছেন।এসম্পর্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব ইতোমধ্যে গঠিত নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি ও সভা-সমাবেশের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তবে নির্বাচন আয়োজনের আগে একটি নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সে লক্ষ্যেই সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ জানান, সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে প্রবাসীদের অবহিত করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তথ্যের অভাবে কোনো আগ্রহী ব্যক্তি যেন সদস্যপদ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হন। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, বর্তমান আজীবন সদস্যদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে ৩০ জুনের মধ্যে যারা নতুন সদস্য হিসেবে নিবন্ধিত হবেন, যাচাই-বাছাই শেষে কেবল তাদের নামই আসন্ন নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

Posted ৪:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.