বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ১২ আষাঢ় ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যাকসন হাইটস ও ডাইভারসিটি প্লাজার উন্নয়নে ৮ মিলিয়ন ডলার বরাদ্দ

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জ্যাকসন হাইটস ও ডাইভারসিটি প্লাজার উন্নয়নে ৮ মিলিয়ন ডলার বরাদ্দ

জ্যাকসন হাইটস ও ডাইভারসিটি প্লাজার অবকাঠামোগত উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ট্রাম্প প্রশাসন প্রায় ৮ মিলিয়ন ডলার বরাদ্দের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।

এ বিষয়ে এক মতবিনিময় সভায় কংগ্রেসওম্যান গ্রেস মেং উপস্থিত নেতৃবৃন্দকে সম্ভাব্য এ বরাদ্দের বিষয়ে অবহিত করেন। সভায় উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ৭৪তম স্ট্রিট ইন্ডিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, জেবিবিএর উপদেষ্টা এটর্নি মইন চৌধুরী, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমানসহ বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।

সভায় জ্যাকসন হাইটসের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, পথচারীদের সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্নতা রক্ষা এবং ডাইভারসিটি প্লাজার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এ প্রকল্প বাস্তবায়িত হলে জ্যাকসন হাইটস আরও আকর্ষণীয়, নিরাপদ ও ব্যবসাবান্ধব এলাকায় পরিণত হবে এবং স্থানীয় ব্যবসা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Posted ৩:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.