নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত, ষাটের দশকের প্রথিতযশা কবি, টাঙ্গাইলের কৃতি সন্তান, দৈনিক ইত্তেফাকের খ্যাতিমান সাবেক সাহিত্য সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কবি আল মুজাহিদীর ইন্তেকালে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া করেছে। রোববার (২১ জুন) বাদ মাগরেব কুইন্সের এক বাসায় এই দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কবি আল মুজাহিদী (৮৩) বাংলাদেশ সময় গত ১৯ জুন শুক্রবার বাদ জুমা বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল মুজাহিদী ১৯৪৩ সালের ১ জানুয়ারী টাঙ্গাইল জেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন। খবর : ইউএনএ’র।
নিউইয়র্ক প্রবাসী টাঙ্গাইলের ঘাটাইলের সন্তান এনওয়াইপিডি’র অফিসার ও প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র সাধারণ সম্পাদক শামীম মিয়ার নতুন বাড়ী ক্রয় উপলক্ষ্যে প্রবাসী টাঙ্গাইলবাসীরা সপরিবারে রোববার সন্ধ্যায় কুইন্সের বাড়ীতে সমবেত এবং সেখানে সংগঠনের কর্মকর্তারা এক সভায় মিলিত হন। সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কবি আল মুজাহিদীর’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস।
পরবর্তীতে সভায় আগামী ১৬ আগষ্ট রোববার অনুষ্ঠিতব্য বার্ষিক বনভোজন কর্মসূচীর প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংগঠনের অন্যতম উপদেষ্টা খন্দকার ফরহাদ ও আশেক খন্দকার, সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ খান, মোজাম্মেল হক, বদরুজ্জামান পিকলু ও আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও শরীফ শিকদার, সহ সভাপতি সুলতান বোখারী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৪:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3063 বার পঠিত)
(2440 বার পঠিত)