নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
নিউইয়র্ক সিটিতে সকল ধর্মাবলম্বীর উপযোগী ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহত্তর সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্। ১০ জুলাই (শুক্রবার) সংগঠনের এক যৌথসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া স্কচটাউন বাংলাদেশ বাংলাদেশ সেমিট্রিতে মুসলমানদের পূর্ণাঙ্গ ফিউনারেল হোম প্রতিষ্ঠা করা হবে বলেও জানানো হয়। বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টুর সভাপতিত্বে এবং সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় বক্তব্য রাখেন- ট্রাস্ট্রি সালামত উল্যা, নাজমুল হাসান মানিক, গোলাম সারোয়ার, খোকন মোশারফ, উপদেষ্টা নাজির ভান্ডারি, মমিনুল ইসলাম, শাহআলম, মাইনুল উদ্দিন মাহবুব, শাহ নাসের স্বপন, মোহাম্মদ মোস্তাক হোসেন, মালেক খান, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তাজু মিয়া, এনামুল হক রুমি, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, সদস্য আনোয়ারুল আজিম, সদস্য এএসএম মাইনউদ্দিন বাবলু, সদস্য মাহমুদুল হক প্রমুখ।
সভায় বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি ও স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির মুখপাত্র জাহিদ মিন্টু জানান, আমি যা কিছু করি, চেষ্টা করি আল্লাহর সন্তুষ্টির জন্য করার। বাংলাদেশ সেমিট্রির জন্য আমাদেরকে আগামি ১’শ বছরের জন্য পরিকল্পনা করতে হবে। এখানে ব্যাক্তিগত লাভক্ষতির কোন সুযোগ নেই।সেমিট্রির প্রয়োজনে ফিউনারেল হোম অপরিহার্য হয়ে উঠেছে। সেমিট্রিতে মুসলমানদের জন্য একটি পূর্ণাঙ্গ ফিউনারেল হোম প্রতিষ্ঠা করা হবে। এছাড়া নিউইয়র্ক সিটিতে সকল ধর্মাবলম্বীর উপযোগী একটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ফিউনারেল হোম প্রতিষ্ঠা করা হবে।
সবাই সম্মত হলে কাজটি দ্রুত এগিয়ে নেয়া সম্ভব হবে। জাহিদ মিন্টু জানান, একটি ফিউনারেল হোম সম্পূর্ণ ইসলামিক ফেইথ বেইজড। কিন্তু আমাদের (বৃহত্তর নোয়াখালী সোসাইটি) সংখ্যাগরিষ্ট সদস্য মুসলিম হলেও আমাদের সনাতন ধর্মাবলম্বী সদস্যও রয়েছেন। তাই প্রস্তাবিত ফিউনারেল হোমে তাঁদের জন্যও আলাদা অবকাঠামো তৈরী করা হবে।
যখন প্রয়োজন হবে তখন সেই অংশটুকু ব্যবহার করা হবে।তিনি উল্লেখ করে বলেন- যখন স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি প্রতিষ্ঠার সময় আমাদের হিন্দু ধর্মীয় সদস্যরাও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছিলেন। তাঁরা তখন কিন্তু বলেনি সেমিট্রিতো তাঁদের প্রয়োজনে লাগবেনা। তাই; আমরা সনাতন ধর্মাবলম্বী সদস্যদের আলোচনাক্রমে প্রস্তাবিত সেমিট্রিতে তাঁদের জন্যও মরদেহ সৎকারের ব্যাবস্থা রাখতে চাই।
Posted ৪:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3087 বার পঠিত)
(2540 বার পঠিত)